ঢাকা   ০৫:৫১:৪৫ এএম, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জের বসুরহাটে ওয়ারিশি জমিতে ভবন নির্মাণের অভিযোগ, থানায় নারীর লিখিত অভিযোগ ফাদার্স এইড জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ-২০২৫-এর পুরস্কার বিতরণ নবীগঞ্জে নিখোঁজের ৬ দিন পর বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার ডিসেম্বরে আংশিক চালু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল ভারতের ত্রিপুরা সীমান্তে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার  নোয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ডায়াবেটিক দিবস পালন মাগুরায় উলামা বিভাগের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত চট্টগ্রামে টিচার্স টিম স্পিড ফাউন্ডেশনের পরীক্ষায় অংশ নিল ১২০০ শিক্ষার্থী গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বর সরকারের ফ্যামিলি কার্ড প্রদান একটি যুগান্তকারী পদক্ষেপ: ব্যারিস্টার খোকন

শরণখোলায় উপনির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী শান্ত জয়ী

নিজস্ব সংবাদদাতা, নইন আবু নাঈমঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০
  • ৪৭৭ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বাগেরহাটের শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রায়হান উদ্দিন শান্ত। নির্বাচন কমিশন ঘোষিত প্রাপ্ত ফলাফলে আওয়ামী লীগের প্রার্থী (নৌকা) রায়হান উদ্দিন শান্ত পেয়েছেন ৫৬ হাজার ১৮৮ ভোট। জাতীয় পার্টির প্রার্থী এ্যাডভোকেট শহিদুল ইসলাম (লাঙ্গল) পেয়েছেন ৭৬৭ ভোট এছাড়া বিএনপির প্রার্থী (ধাঁনের শীষ) খাঁন মতিয়ার রহমান পেয়েছেন ৬৭৩ ভোট। এর আগে সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, চলে বিকাল ৫টা পর্যন্ত। উপজেলার ৩৩টি ভোট কেন্দ্রে ৮৯ হাজার ৩৩৭ জন ভোটারের মধ্যে ৫৭ হাজার ৬২৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোটগ্রহণ সুষ্ঠু হয়েছে দাবি করে আওয়ামী লীগের প্রার্থী রাহয়ান উদ্দিন শান্ত বলেন, নির্বাচনে কোথাও কোনো অসুবিধার সৃষ্টি হয়নি। জনগনের রায়ের প্রতি সন্তোষ প্রকাশ করে তিনি অারো জানান, ভোটাররা যে আস্থা ও বিশ্বাস রেখে আমাকে নির্বাচিত করেছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞ। শরণখোলার উন্নয়নে জননেত্রী শেখ হানিনা ও আওয়ামী লীগের সুনাম ক্ষুন্ন হয় এমন কোন কাজ আমি করবনা এবং শরণখোলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আমার পিতা মরহুম কামাল উদ্দিন আকনের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার লক্ষ্যে উপজেলার উন্নয়নে সকলের সহযোগীতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি