1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাছে গাছে পাখির বাসা বাঁধলেন কক্সবাজার ডিসি - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ আয়োজন: চার দেয়ালে সীমাবদ্ধ কর্মসূচি  মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ৩ জনকে কুপিয়ে আহত করেছে মাদক-ব্যবসায়ী সাহাবুদ্দিন সাতকানিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান: জরিমানা ৩ লক্ষ টাকা, বয়লার জব্দ ও চুল্লী অকার্যকর একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী র‍্যাব-৪ এর অভিযানে অবৈধ বিদেশি আগ্নেয়াস্ত্রসহ, তিন সন্ত্রাসী গ্রেফতার মরহুম হাফেজ আলাউদ্দিন সাহেবের রুহের মাগফিরাত কামনায় উপহার সামগ্রী বিতরণ সাতকানিয়ায় ধর্ষণ ও চাঁদাবাজির পৃথক মামলায় ৪ আসামী গ্রেফতার সাতকানিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২৬ পরিবারে সহায়তা বিতরণ জাপানে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা বর্তমান সরকার মানুষের আশার প্রতিফলন: প্রধানমন্ত্রী

গাছে গাছে পাখির বাসা বাঁধলেন কক্সবাজার ডিসি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৪ অক্টোবর, ২০২০
  • ২৪৮ বার

কক্সবাজার প্রতিনিধি:
নিজের বাংলোর গাছে গাছে পাখির বাসা বাঁধলেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন।

রোববার সকালে নিজের বাংলোতে পাখির বাসা স্থাপন কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

পরিবেশ বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন ‘এনভায়রনমেন্ট পিপল’ কক্সবাজারে ‘গাছে গাছে নিশ্চিত করি পাখির নিরাপদ আবাস’ শ্লোগানে পাখির ১০ হাজার বাসা স্থাপনের কার্যক্রম শুরু করে।

সংগঠনের প্রধান নির্বাহী রাশেদুল মজিদ বলেন, ‘সাগর-নদী-ঝর্ণা-পাহাড়-গাছ গাছালি সমৃদ্ধ প্রকৃতির অপরূপ কক্সবাজারে আগে গাছে গাছে পাখির বিচরণ ছিল দেখার মতো।

কিন্তু নানা কারণে সেই সব পাখি এখন আর দেখা যায় না। যে কারণে পাখির সংখ্যা বাড়ানো ও বিলুপ্তপ্রায় পাখি ফিরিয়ে আনতে গাছে গাছে পাখির নিরাপদ বাসা নিশ্চিত করতে কাজ করছি।

পর্যায়ক্রমে পুরো কক্সবাজারের সরকারি-বেসরকারি অফিস-আদালত, বাসস্থান, মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান, কবরস্থান, বাগান বাড়ি, রাস্তার পাশের গাছে গাছে তা ছড়িয়ে দেয়া হবে।
এসব পাখির বাসা রক্ষণাবেক্ষণ এবং পাখি শিকার বন্ধেও আমরা কাজ করবো।’

জেলা প্রশাসক মো. কামাল হোসেন বলেন, ‘পরিবেশ প্রকৃতি রক্ষায় পাখির ভূমিকা অপরিসীম। পরিবেশ প্রকৃতির জন্য কক্সবাজার এক অনবদ্য ভান্ডার।

কিন্তু নানা কারণে পাখির সংখ্যা কমে যাচ্ছে। পাখির প্রতি ভালবাসার অংশ হিসেবে এনভায়রনমেন্ট পিপল এর এই উদ্যোগ কক্সবাজারকে পাখির অভয়ারণ্যে পরিণত করবে বলে আশা রাখছি। এমন সৃষ্টিশীল কাজে জেলা প্রশাসন সব সময় পাশে থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আশরাফুল আফসার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহা. শাজাহান আলি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুদুর রহমান মোল্লা, সহকারী কমিশনার (এনডিসি) মাখন চন্দ্র সূত্রধর, সহকারী কমিশনার মো. জোবায়ের হাবিব, সহকারী কমিশনার সৈয়দ মুরাদ ইসলাম, সংগঠনের স্বেচ্ছাসেবক যথাক্রমে মুহাম্মদ হোসাইন, ওসমান গণি, আরফাতুল মজিদ, সিরাজুল ইসলাম, সাদ্দাম হোসেন, তানভীরুল মিরাজ রিপন, মো. নুরুল হোসাইন, শেখ কামাল, মোহাম্মদ মাসুদ রানা, মুহাম্মদ শাহজাহান, আয়াছুল আলম সিফাত প্রমূখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net