1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ফটিকছড়িতে মাদ্রাসার পরিচালক পদ নিয়ে দু'পক্ষের উত্তজেনা, ধাওয়া-পাল্টা ধাওয়া: পরিস্থিতি নিয়ন্ত্রণে র্যাব-পুলিশ মোতায়েন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জাহ্নবীর আপত্তিকর কনটেন্ট সরানোর নির্দেশ আদালতের ৮ ডিসেম্বর থেকে জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু রংপুরে চার খুনের পর সেই বাড়িতেই গোসল, খেজুর-শসা খেল ঘাতকরা স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন প্রধানমন্ত্রীর টেস্ট র‍্যাংকিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় যোগ দিলে সংশ্লিষ্ট দেশকে ‘শত্রু’ হিসেবে গণ্য করা হবে : ইরান বঙ্গভবনে উঠলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

ফটিকছড়িতে মাদ্রাসার পরিচালক পদ নিয়ে দু’পক্ষের উত্তজেনা, ধাওয়া-পাল্টা ধাওয়া: পরিস্থিতি নিয়ন্ত্রণে র্যাব-পুলিশ মোতায়েন

শাহনেওয়াজ নাজিম ফটিকছড়ি প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৪ অক্টোবর, ২০২০
  • ২৮৯ বার

ফটিকছড়ির নাজিরহাট নছিরুল ইসলাম বড় মাদ্রাসা’র শূরা কমিটির বৈঠক ডাকা-না ডাকা নিয়ে ছাত্রদের দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) দুপুরে মাদ্রাসার মাঠে সংবাদ সম্মেলনে এ ঘটনা ঘটে।

জানাগেছে, ২৮ অক্টোবর অাহুত শূরা বৈঠক এবং মাদ্রাসার উদ্ভুত পরিস্থিতি নিয়ে মুহতামিম দাবিদার মাওলানা সলিমুল্লাহ এলাকাবাসী-ছাত্র-শিক্ষকদের উপস্থিতিতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলন চলাকালীন উপস্থিত ছাত্রদের একাংশ অবৈধ মুহতামিম মানি না, শূরা চাই শূরা চাই বলে স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে ছাত্রদের একটি অংশ স্লোগানধারীদের নিবৃত্ত করতে চাইলে দু’পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা হয়। পরে উভয়ক্ষের মধ্যে হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় উভয়পক্ষের কিছু উশৃঙ্খল শিক্ষার্থী লাটি-সোটা নিয়ে দৌঁড়াদৌঁড়ি করতে থাকে। পরে র্যাব-পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে শিক্ষার্থীরা দু’ভাগে বিভক্ত হয়ে মাদ্রাসায় অবস্থান করে স্লোগান-পাল্টা স্লাোগান দিয়ে যাচ্ছে। এ ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে নাজিরহাট এলাকায় উত্তজেনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এসএসপি (হাটহাজারী সার্কেল) আব্দুল্লাহ আল-মাসুমের নেতৃত্বে পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে।

উল্লেখ্য ২৭ জুন নাজিরহাট নছিরুল ইসলাম বড় মাদ্রাসার পরিচালক আল্লামা ইদ্রিস ইন্তেকাল করলে সহকারী পরিচালক মুফতি হাবিবুর রহমানকে সাময়িক দায়িত্ব দেয় শূরা কমিটি। পরবর্তিতে মাদ্রাসার শূরা সদস্য হাটহাজারী বড় মাদ্রাসার প্রয়াত পরিচালক আল্লামা আহমদ শফী মাওলানা সলিমুল্লাহকে নাজিরহাট বড় মাদ্রাসার মুহতামিম ঘোষণা করলে ভারপ্রাপ্ত পরিচালক মুফতি হাবিবুর রহমানসহ শূরার অন্যান্য সদস্যরা তা মেনে নিচ্ছে না। এরমধ্যে দু’পক্ষের বিদ্যমান জটিলতা নিরসনে প্রশাসনের ২৮ অক্টোবর শূরা কমিটির বৈঠক ডাকা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net