1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ফ্রান্সে রাসূল (সা:)কে অবমাননার প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ আয়োজন: চার দেয়ালে সীমাবদ্ধ কর্মসূচি  মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ৩ জনকে কুপিয়ে আহত করেছে মাদক-ব্যবসায়ী সাহাবুদ্দিন সাতকানিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান: জরিমানা ৩ লক্ষ টাকা, বয়লার জব্দ ও চুল্লী অকার্যকর একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী র‍্যাব-৪ এর অভিযানে অবৈধ বিদেশি আগ্নেয়াস্ত্রসহ, তিন সন্ত্রাসী গ্রেফতার মরহুম হাফেজ আলাউদ্দিন সাহেবের রুহের মাগফিরাত কামনায় উপহার সামগ্রী বিতরণ সাতকানিয়ায় ধর্ষণ ও চাঁদাবাজির পৃথক মামলায় ৪ আসামী গ্রেফতার সাতকানিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২৬ পরিবারে সহায়তা বিতরণ জাপানে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা বর্তমান সরকার মানুষের আশার প্রতিফলন: প্রধানমন্ত্রী

ফ্রান্সে রাসূল (সা:)কে অবমাননার প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৩১ অক্টোবর, ২০২০
  • ২৮৯ বার

ফরাসি পত্রিকা শার্লি এবদো কর্তৃক প্রকাশিত মহানবী হযরত মোহাম্মদ(সা:) কে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন ফরাসি সরকারের মাধ্যমে প্রদর্শনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইমাম পরিষদ।

শুক্রবার (৩০ অক্টোবর) জুমআর নামাজ শেষে বাগেরহাট পুরাতন কোট মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। এসময় পুরাতন কোর্ট মসজিদের ইমাম ও খতিব মাওলানা রুহুল আমিন, মাওলানা শাহজাহান, সাব্বির হোসেন, আনছার আলীসহ ইমাম পরিষদের নেতৃবৃন্দ বক্তব্য দেন। বাগেরহাট পৌরসভার সকল জামে মসজিদের ইমাম ও বিপুল সংখ্যক মুসল্লিরা মিছিলে অংশ নেন।

এছাড়া বাগেরহাটের শরনখোলা ও মোরেলগঞ্জসহ বিভিন্ন এলাকায় ব্যঙ্গাত্মক কার্টুন ফরাসি সরকারের মাধ্যমে প্রদর্শনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

এসময় বক্তারা ফ্রান্সের সকল পণ্য বর্জন করার জন্য সকলকে আহবান জানান। ফ্রান্সের সাথে সকল ধরনের সম্পর্ক ছিন্ন করতে হবে। সারা বিশ্বে যতবার হযরত মুহাম্মদ (সাঃ) কে অবমাননা করা হয়েছে জাতিসংঘ তার কোন বিচার করেনি। মুসলমানদের কে সারা বিশ্বে নির্যাতন করা হচ্ছে জাতীসংঘ এর বিচার করে না। তারা নিরব দর্শক হয়ে থাকে। ফ্রান্সের পন্য বর্জন করার জন্য সরকারের কাছে দাবি জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net