1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাগেরহাট জেলার ফকিরহাটে গ্রাম পুলিশের বিরুদ্ধে ধর্ষনের অভিযোগে মামলা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বামীর মৃত্যু  বন্যায় ভেঙেছে সাতকানিয়ার সড়ক নেটওয়ার্ক, সংস্কারে প্রয়োজন ৩০ কোটি টাকা বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষার আহ্বান, নবীনগরে উদ্বোধন করলেন এমপি কর্ণফুলীতে গরু চুরি, মাদক ও বিদ্যালয়ে চুরির ঘটনায় উদ্বেগ আইন-শৃঙ্খলা সভায় টহল জোরদারসহ একাধিক নির্দেশনা ঈদগাঁওয়ে দ্রুতগামী ট্রাক চাপায় শিশু নিহত পারিবারিক কলহের জের লাকসামে গৃহবধূর রহস্যজনক মৃত্যু মাগুরায়  ভাই ভাই বেকারীকে ৬০ হাজার টাকা জরিমানা ও দোকান বন্ধের নির্দেশ দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার মাগুরায় আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  তরুণ রেস্টুরেন্ট উদ্যেক্তা এস. আলম আলভির উদ্যাগে শহরে প্রথম প্যান এশিয়ান রেস্টুরেন্ট ‘নাযা’ প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

বাগেরহাট জেলার ফকিরহাটে গ্রাম পুলিশের বিরুদ্ধে ধর্ষনের অভিযোগে মামলা

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০
  • ৬৯৪ বার

বাগেরহাট জেলাধীন ফকিরহাটে এবার ধর্ষনের অভিযোগে গ্রাম পুলিশের বিরুদ্ধে নারী শ্রমিকের মামলা দায়ের। পুলিশ মামলার বরাত দিয়ে জানান, রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়নের শংকর নগর এলাকার স্বামী পরিত্যাক্ত দুই সন্তানের এক নারী তিনি দীর্ঘদিন যাবৎ একটি জুট মিলে শ্রমিকের কাজ করে জিবিকা নির্বাহ করে আসছেন। এরমধ্যে শুভদিয়া ইউনিয়নের দেয়াপাড়া গ্রামের বাসিন্দা ও শুভদিয়া ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ আবুল কালাম উক্ত নারী শ্রমিকের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এরপর বিয়ের প্রলোভন দেখিয়ে গত ০৫/০৭/২০২০ইং তারিখ রাতে বিয়ের কথা বলে শুভদিয়া ইউনিয়ন পরিষদ বাউন্ডারীরর ভেতর শহীদ মিনারে নিয়ে আসে। এর পর তাকে জোর পূর্বক ধর্ষন করে বলে অভিযাগ করে। এমনকি বিয়ের খরচের কথা বলে ঐ নারী শ্রমিকের নিকট থেকে ১১হাজার টাকা হাতিয়ে নিয়েছে বলে মামলায় উল্লেখ করেছে। এ ব্যাপারে ভিকটিম নিজ বাদী হয়ে ফকিরহাট মডেল থানায় একটি মামলা করেন।

মডেল থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ মো: খায়রুল আনাম জানান, অভিযোগের প্রেক্ষিতে একটি মামলা দায়ের করা হয়েছে। ভিকটিমের ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। এ ব্যাপারে শুভদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: শহীদুল ইসলাম বলেন, উক্ত নারী শ্রমিক বিষয়টি তাকে জানালে তিনি থানা পুলিশ অবগত করেন। অপর দিকে অভিযুক্ত গ্রাম পুলিশ আবুল কালাম জানান, উক্ত নারীর সাথে তার প্রেমের সম্পর্ক ছিল বলে স্বীকার করেন। তবে ধর্ষনের বিষয়টি তিনি এড়িয়ে যান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net