1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় মরমি কবি লালন শাহের ১৩০তম মৃত্যু দিবস উপলক্ষে লালন উৎসব অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ আয়োজন: চার দেয়ালে সীমাবদ্ধ কর্মসূচি  মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ৩ জনকে কুপিয়ে আহত করেছে মাদক-ব্যবসায়ী সাহাবুদ্দিন সাতকানিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান: জরিমানা ৩ লক্ষ টাকা, বয়লার জব্দ ও চুল্লী অকার্যকর একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী র‍্যাব-৪ এর অভিযানে অবৈধ বিদেশি আগ্নেয়াস্ত্রসহ, তিন সন্ত্রাসী গ্রেফতার মরহুম হাফেজ আলাউদ্দিন সাহেবের রুহের মাগফিরাত কামনায় উপহার সামগ্রী বিতরণ সাতকানিয়ায় ধর্ষণ ও চাঁদাবাজির পৃথক মামলায় ৪ আসামী গ্রেফতার সাতকানিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২৬ পরিবারে সহায়তা বিতরণ জাপানে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা বর্তমান সরকার মানুষের আশার প্রতিফলন: প্রধানমন্ত্রী

মাগুরায় মরমি কবি লালন শাহের ১৩০তম মৃত্যু দিবস উপলক্ষে লালন উৎসব অনুষ্ঠিত

মোঃ সাইফুল্লাহ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৮ অক্টোবর, ২০২০
  • ২৪৪ বার

মাগুরায় বাউল সম্রাট লালন শাহ এর ১৩০ তম মত্যু দিবস উপলক্ষে লালন উৎসবের আয়োজন করে জেলা শিল্পকলা একাডেমী।
১৭ অক্টোবর শনিবার সন্ধ্যায় শহরের ঐতিহাসিক
নোমানী ময়দানে অবস্থিত বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান মিলনায়তনে এ উৎসবের আয়োজন করা হয়।
মাগুরার জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমীর সভাপতি ড. আশরাফুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানে উদ্বোধন করেন।

পরে স্থানীয় বিভিন্ন বাউল শিল্পীরা প্রথম সমবেতকন্ঠে লালন সংগীত ও পরে একক সংগীত পরিবেশন করেন – সংগীত শিল্পী বাউল নিজাম উদ্দিন লালনী, বিমল বাউল, বাউল নায়েব আলী, বাউল রথিন মিত্র, বাউল ফকর উদ্দিন, আলফি রেজা, কাব্য শিকদার, শ্রাবনি মৈত্র,বাউল ডলি, বাউল আব্দুল রহিম, বাউল সাগর, বাউল রাসেল, বাউল শাহনাজ বেগম, বাউল নবেল শিকদার, বাউল জাকির, বাউল হাসান, বাউল ক্ষেপা সালমা, বাবুল বাউল, বাউল বিশারত মন্ডলসহ বিভিন্ন এলাকা থেকে আগত শিল্পীরা একের পর এক বাউল সম্রাটের মরমি সংগীত পরিবেশন করে তার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেন। অনুষ্ঠানে হারমনিয়ামে সহায়তা করেন শিল্পী অজিত রায়, তবলায় নিমাই, অক্টোপ্যাডে শংকর, দোতারায় নায়েব আলী, কিবোর্ডে সমর রায়, বেহালায় কানু শর্মা, ঢোলে আশিকুজ্জামান, বাশিতে আবু বক্কর, জিপসীতে দীনবন্ধু ও একতারায় আবজাল হোসেন সহায়তা করেন। একতারা, দোতরা, বাশি, ঢোল আর হারমনিয়ামসহ বিভিন্ন দেশী বাদ্যযন্ত্রের সাথে মরমি সাধকের বাণি ও সুরে মুখরিত মিলনায়তনে বিভিন্ন বয়সের প্রচুর দর্শক শ্রোতা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net