1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাঙ্গুনিয়ায় শরনাঙ্কর থের বিরুদ্বে দফায় দফায় মানবন্ধন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

রাঙ্গুনিয়ায় শরনাঙ্কর থের বিরুদ্বে দফায় দফায় মানবন্ধন

নিজস্ব প্রতিবেদক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২ অক্টোবর, ২০২০
  • ২৬৫ বার

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সম্মিলিত মুসল্লি সমাজের ব্যানারে উপজেলার পদুয়া ইউনিয়নের ফলাহারিয়া গ্রামে সনাতনী সম্প্রদায়ের শশ্মান দখল, ভাংচুর, আল্লাহ ও রাসুল (দ:) এর শানে কটুক্তি এবং সাম্প্রদায়িক উস্কানিদাতা বৌদ্ধ ভিক্ষুক শরনাংকর থের শাস্তির দাবীতে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোয়াজারহাট জামে মসজিদের খতিব মাওলানা শহিদুল আমিন মুরাদের সভাপতিত্বে আজ শক্রবার (২ অক্টোবর) জুমা’র নামাজের পর কাপ্তাই সড়কের রোয়াজারহাট এলাকায় মানবন্ধন করেছেন রোয়াজারহাট ব্যবসায়ী সমিতির নেতারা।
এ সময়ে আরো উপস্থিত ছিলেন, রোয়াজারহাট ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ-সভাপতি বদিউর খায়ের লিটন, সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী, কমিশনার লোকমান, পেশ ইমাম আজিজুল হক, মুয়াজ্জিন আলমগীর।

এদিকে উপজেলার গোচরা ব্যবসায়ী সমিতির সভাপতি আমির হামজার সভাপতিত্বে উপজেলার কাপ্তাই সড়কের গোচরা এলাকায় সম্মিলিত মুসল্লি সমাজের ব্যানারে মানবন্ধন করা হয়েছে।
এ সময়ে আরো উপস্থিত ছিলেন, পোমরা ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম, গোচরা মসজিদের খতিব মাওলানা আইয়ুব নূরী, গোচরা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি কাউছার হোসাইনসহ আরো অনেকে।

এতে বক্তারা বলেন, যারা ইসলাম নিয়ে কটুক্তি, শ্মশান দখল ও ভাংচুর করেছে তারা সমাজ ও দেশের শত্রু। তাদের কোনো ধর্ম নেই, তাদের জঙ্গীবাদ বলে উল্লেখ করেন ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ। দ্রুত সন্ত্রাসীদের আইনের আওতাভুক্ত ও শাস্তির দাবী জানান বক্তারা।

বৌদ্ধ ভিক্ষুক শরনাঙ্কর থের দীর্ঘদিন ধরে বন অধিদপ্তরের জায়গা দখল, ইসলাম ও সনাতনী সম্প্রদায়ের মন্দির দখল, আল্লাহ্‌ ও রাসুল (দ:) এর শানে কটুক্তির অভিযোগে উপজেলার শান্তিরহাটসহ বিভিন্ন স্থানে দফায় দফায় বিক্ষোভ সমাবেশ ও মানবন্ধন হয়েছে। মানবন্ধন থেকে দ্রুত শরংকর থের’কে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য দাবী জানিয়েছেন ব্যবসায়ীর সমিতির নেতারা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net