1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রামগড়ে জীবনের নিরাপত্তা চেয়ে মুক্তিযোদ্ধার সংবাদ সম্মেলন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাঙ্গুড়ায় অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত, নির্বাচিতদের নাম ঘোষণা মাগুরায় গলায় ফাঁস এবং আগুনে দগ্ধ হয়ে শিবলু খান (৪৫) ১ জনের মৃত্যু  মাগুরায় ২৪-এর শহীদদের স্মরণে ‘গানে গানে জুলাই’ সংগীতানুষ্ঠান নবীনগরে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট (AIII)-জলসিঁড়ি’র উদ্বোধন করলেন সেনাপ্রধান চন্দনাইশে অবৈধ গ্যাস ক্রস ফিলিং স্থাপনায় অভিযানে সিলিন্ডার ও সরঞ্জাম জব্দ পলাশবাড়ীতে জমি দখলে বাধা দেওয়ায় হত্যার হুমকি দেওয়ার অভিযোগ, থানায় অভিযোগ কোম্পানীগঞ্জে সিরাজপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আব্দুল মোতালেব’র মৃত্যু বার্ষিকীতে দোয়া ও আলোচনা  কুমিল্লায় কুটুমবাড়ি রেস্টুরেন্ট এন্ড বিরিয়ানীর নতুন শাখার যাত্রা চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ২ আসামী গ্রেফতার

রামগড়ে জীবনের নিরাপত্তা চেয়ে মুক্তিযোদ্ধার সংবাদ সম্মেলন

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৮ অক্টোবর, ২০২০
  • ৫৯৫ বার

জেলার রামগড়ে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বাহার উল্ল্যাহ মজুমদার তাঁর জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছে। রোববার দুপুরে রামগড় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর আয়োজনে সংসদ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা বাহার উল্ল্যাহ মজুমদার বলেন, গত ৬ অক্টোবর বিকালে সোনাইপোল আলফালাহ জামে মসজিদ কমিটির আহ্বানে সাড়া দিয়ে আয়োজিত সভায় অংশগ্রহন করে মসজিদ কমিটির বিভিন্ন অনিয়ম ও হিসাব সম্পর্কে বক্তব্য রাখি। বক্তব্যের এক পর্যায়ে সোনাইপোলের নুরনবীর ছেলে সাইফুল ইসলাম মজুমদার, বাচ্চু মিয়া মজুমদারের ছেলে শরীফুল ইসলাম মজুমদার, গর্জনতলীর নিজাম উদ্দিনের ছেলে জিয়া উদ্দিন বাবু, শালবাগানের মৃত আবু আহাম্মদের ছেলে খোকন, হাজীপাড়ার লোকমান হোসেনের ছেলে রাজু এবং নজিরটিলার এছহাক মিয়ার ছেলে আরিফ আমাকে অকথ্য অশ্লীল ভাষায় গালমন্দ করে এবং আমাকে প্রাণনাশের হুমকি ধমকি দেয়। তারা মুক্তিযোদ্ধা নাম ধরে বিভিন্ন খারাপ ভাষা ব্যবহার করে থাকে। পরেরদিনও তারা আমাকে দেখে নেয়ার হুমকি প্রদান করে। আমি আমার ও পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে গত ১৪ অক্টোবর রামগড় থানায় হুমকিদাতাদের বিরুদ্ধে একটি সাধারন ডায়েরি করি। বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় আছি। আমি মাননীয় প্রধানমন্ত্রী ও প্রশাসনের কাছে নিরাপত্তা দাবী করছি সেইসাথে হুমকিদাতাদের শাস্তি দাবী করছি।

সংবাদ সম্মেলনে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো: মফিজুর রহমান মুক্তিযোদ্ধা বাহার উল্ল্যাহ মজুমদারকে লাঞ্ছিত করায় দোষীদের অভিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং ভবিষ্যতে এরকমভাবে অন্য কোনো মুক্তিযোদ্ধা যাতে অপমানিত ও লাঞ্ছিত না হয় সেই বিষয়ে প্রশাসনের দৃষ্টি কামনা করেন এবং মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের নিরাপত্তা দাবী করেন।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে মুক্তিযোদ্ধা জাফর আহাম্মদ, মুক্তিযোদ্ধা ভুপেন ত্রিপুরা, মুক্তিযোদ্ধা প্রমোদ বিহারী নাথ, মুক্তিযোদ্ধা মুছা মিয়া, মুক্তিযোদ্ধা আবদুল করিম, মুক্তিযোদ্ধা হরেন্দ্র ত্রিপুরা ও মুক্তিযোদ্ধা ফয়েজ আহাম্মদ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net