1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
"শিশু ধর্ষনের অভিযোগ : মোংলায় ধর্ষক আটক" - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২০ জুন ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান ভাঙ্গুড়ায় কৃষকের ধান সংগ্রহ শেষ, সরকারি মূল্য পাওয়ায় কৃষকের মুখে হাসি জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী রঙধনু’র কর্মশালা ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফলাহার মাগুরায় ২৫ হাজার টাকার বিনিময়ে শিশু বিক্রি! পুলিশের হাতে উদ্ধার

“শিশু ধর্ষনের অভিযোগ : মোংলায় ধর্ষক আটক”

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৪ অক্টোবর, ২০২০
  • ২৭৩ বার

খ.ম. নাজাকাত হোসেন সবুজ, বাগেরহাট :
বাগেরহাট জেলার, মোংলা মাকোরডোন আবাসন এলাকায় মাদ্রাসা পড়ুয়া ৭ বছরের শিশু ছাত্রীকে ধর্ষনের অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। ৩ অক্টোবর শনিবার সন্ধায় খাবারের লোভ দেখিয়ে নিজ ঘরে ডেকে নিয়ে ওই শিশুকে ধর্ষন করে মান্নান নামের এক ব্যাক্তি। খবর পেয়ে মোংলা থানা পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

প্রতাক্ষ্যদর্শী ও পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় খাবারের লোভ দেখিয়ে মাদ্রাসা পড়ুয়া এক শিশুকে ঘরে নিয়ে ধর্ষন করে মান্নান নামের এক ব্যাক্তি। ধর্ষিতা ওই শিশুর ডাক চিৎকারে এলাকাবাসী ছুটে এসে হাতে-নাতে মান্নানকে আটকে রেখে পুলিশকে খবর দেয়া হয়। সন্ধ্যায় পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। আটক মান্নান (৫০) দুই সন্তানের জনক এবং একই এলাকার আহম্মাদ সরদারের ছেলে। ধর্ষনের শিকার অসুস্থ্য ওই শিশুকে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এব্যাপারে মান্নান সরদারকে আসামী করে মোংলা থানায় ধর্ষনের মামলার প্রস্তুতি চলছে বলেও জানায় থানার উপ-পুলিশ পরিদর্শক বিশ্বজিৎ ভ্যানার্জি।

থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার চৌধুরী জানান, উপজেলার চাদঁপাই ইউনিয়নের মাকোরডোন এলাকায় শিশু ধর্ষনের অভিযোগে মান্নান নামের একজনকে এলাকাবাসী হাতে-নাতে আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে। শিশুটিকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। এব্যাপারে ধর্ষনের মামলার প্রস্তুতি চলছে বলেও জানায় পুলিশের এ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net