1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সবজির দাম চড়া, কাঁচা মরিচে প্রচণ্ড ঝাঁঝ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় বরিশাট ঈদগাহ উন্নয়ন কমিটির জরুরি সভা অনুষ্ঠিত  সারাদেশে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু নিউজিল্যান্ডে মুনজের ঈদ পুনর্মিলনীতে প্রবাসী বাংলাদেশীদের মিলনমেলা ঈদগাঁওয়ে  খাল থেকে যুবকের লাশ উদ্ধার কোম্পানীগঞ্জে ঘুষ বানিজ্যের অভিযোগ ইউএনও’র সহকারী’র বিরুদ্ধে  নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ এর শুভ উদ্ভোদন  ঈদগাঁওয়ে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ঘরের ছেলে ফিরলেন প্রধানমন্ত্রী হয়ে, আনন্দে মাতোয়ারা বগুড়া ইসলামপুর সরকারী খালে বাঁধ দিয়ে হাকিম আলীর চিংড়ি ঘের, নিরব ভুমিকায় প্রশাসন, সংবাদের প্রতিবাদ মাগুরার শ্রীপুরে মাদক ও সহিংসতা প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত 

সবজির দাম চড়া, কাঁচা মরিচে প্রচণ্ড ঝাঁঝ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৪ অক্টোবর, ২০২০
  • ২৫১ বার

মোস্তাফিজার বাবলু : রংপুরের গঙ্গাচড়ায় সবজির বাজার বেশ চড়া। দুই-একটি আগাম শীতের সবজি উঠলেও দরদামে পরিবর্তন নেই। বিশেষ করে কাঁচা মরিচের গায়ে যেন আগুন লেগেছে। এখানে কাঁচা মরিচ ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যান্য সবজির গায়েও বেশ উত্তাপ। কাঁচা পণ্যের বড় পাইকারি বাজার রংপুর কাঁচা বাজার ও আড়তের চেয়ে খুচরা বাজারে সব ধরণের সবজি কেজি প্রতি ১৫/২০ টাকা বেশি দরে বিক্রি হচ্ছে।

একাধিক ব্যবসায়ী জানান, উপজেলার চেংমারী এলাকা থেকে বেশি সবজি জোগান দেন চাষীরা। কিছু মধ্য স্বত্ত্বভোগী ও আড়তদার ছাড়া সব ব্যবসায়ীই সেখানকার কৃষকের ক্ষেত থেকেই সবজি ক্রয় করেন। গ্রাহকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, সুষ্ঠু তদারকির অভাবে ব্যবসায়ীরা ক্ষেতে কৃষকের কাছ থেকে কম দামে সবজি কিনে আনলেও বাজারে দেদারছে চড়া দরে বিক্রি করছেন। ফলে খেটে খাওয়া কিংবা নিম্ন আয়ের মানুষজন সবজি কিনতে হিমশিম খাচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক চেংমারী গ্রামের এক কৃষক বলেন, এবার ভারী বর্ষণে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় ক্ষেতেই কিছু মরিচ ও বেগুন নষ্ট হয়েছে। তাই বলে এসব পণ্যের দাম এত বেশি হওয়ার কথা নয়।

বর্তমানে গঙ্গাচড়ার বিভিন্ন বাজারে আলু ৪০ টাকা, বেগুন ৬০ টাকা, পটল ৪০ টাকা, করলা ৮০ টাকা, শিম ১২০ টাকা, পেঁপে ৩০ টাকা, বটবটি ৪০ টাকা, কাকরোল ৪০ টাকা, কচু ৩০ টাকা, মুলা ৪০ টাকা ও কাঁচা মরিচ ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net