1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সিলেটের এমসি কলেজে ছাত্রলীগের গণধর্ষণের প্রতিবাদে ঢাকাস্থ সিলেট বিভাগ জাতীয়তাবাদী ছাত্রফোরামের মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন,আলোচনা, পুরস্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণ নোয়াখালীর বেগমগঞ্জে যৌতুকের দাবিতে হত্যার অভিযোগে পলাতক থাকা স্বামী ইসমাইল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব  শাহ আনোয়ার রহ. ফাউন্ডেশনের উদ্যোগে হাটহাজারীতে ফ্রী চিকিৎসা ক্যাম্প নোয়াখালীর চৌমুহনীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ক্যাশ থেকে ৫ লাখ টাকা লুটের অভিযোগ  কোম্পানীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পোনা মাছ অবমুক্ত  মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গঠনে গ্লোবাল বারিস্তা ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগ নবীগঞ্জে ই-পোস্ট কেন্দ্রের উদ্যোক্তা পুলিশ হেফাজতে, অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ  মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ – ২০২৬ এর উদ্বোধন   মাগুরায় হাসপাতালে বিশুদ্ধ পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি মনোয়ার হোসেন খান 

সিলেটের এমসি কলেজে ছাত্রলীগের গণধর্ষণের প্রতিবাদে ঢাকাস্থ সিলেট বিভাগ জাতীয়তাবাদী ছাত্রফোরামের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক ঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০
  • ৬৩১ বার

সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এমসি কলেজে ছাত্রলীগের নেতাকর্মী কর্তৃক স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে গণধর্ষণের প্রতিবাদে এবং দোষীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকাস্থ সিলেট বিভাগ জাতীয়তাবাদী ছাত্রফোরামের আয়োজনে জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে নেতাকর্মীগন বাংলাদেশ ছাত্রলীগের মতো সন্ত্রাসী সংগঠন কে নিষিদ্ধ করার দাবি জানান।

উক্ত মানববন্ধনে ঢাকাস্থ সিলেট বিভাগ জাতীয়তাবাদী ছাত্রফোরামের সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সভাপতি আইনুল হক রেজার সভাপতিত্বে ফোরামের সাধারণ সম্পাদক বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সভাপতি সারোয়ার আলম খানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের যুগ্ম আহ্বায়ক সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট আবেদ রাজা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সরকারি তিতুমীর কলেজ ছাত্র সংসদের সাবেক নির্বাচিত জিএস, মহানগর উত্তর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এজিএম সামছুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আশরাফ আল মামুন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক, উক্ত ফোরামের উপদেষ্টা মোঃ জাকির হোসেন, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মিজান, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক পরিবেশ ও জলবায়ু বিষয়ক সহ সম্পাদক, ফোরামের উপদেষ্টা কে এম রিপন তালুকদার, ঢাকাস্থ সিলেট বিভাগ জাতীয়তাবাদী ছাত্রফোরামের সিনিয়র সহ সভাপতি ওয়াহিদ আহমেদ চৌধুরী,জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা সামছুল আরেফিন, যুগ্ম সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম খান, সাদেক আহসান, ঢাকাস্থ সিলেট বিভাগ জাতীয়তাবাদী ছাত্রফোরামের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সহ সাংগঠনিক আরিফ বিল্লাহ সহ ঢাকাস্থ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শতাধিক ছাত্রদল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net