ঢাকা   ০২:৫৩:৩৭ এএম, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সাংবাদিকতার নীতি-নৈতিকতা অনুসরণ করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও কর্তব্য চন্দনাইশে বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৪ সন্দেহভাজনসহ আটক-৯ চন্দনাইশে অবৈধভাবে স্কেভেটর দিয়ে পাহাড় কাটার অভিযোগ চন্দনাইশে আফরিন ফারজানা পিংকি এসিল্যান্ড পদে দায়িত্ব গ্রহণ  আধুনিক স্টেডিয়াম ও ক্রীড়া কমপ্লেক্স পরিদর্শনে বুধবার লাকসামে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নাঙ্গলকোটে পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনে বাঁশ পড়ে আগুন লেগে ঘর পুড়ে ছাই মাগুরায় জাতীয় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ১ প্রতিষ্ঠানকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা মাগুরায় জেলা ট্রাক-ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহন অনুষ্ঠিত তিন বাহিনীর প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সুন্দরবনে হরিণের মাংস সহ ২ চোরাকারবারী আটক

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৮ অক্টোবর, ২০২০
  • ৬১২ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

সুন্দরবনে শনিবার (১৭ অক্টোবর) গভীররাতে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড পশ্চিম জোনের বিসিজি আউটপোস্ট নলিয়ান এর একটি টহল দল খুলনা জেলার কয়রা থানাধীন হড্ডা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আনুমানিক ১০(দশ) কেজি হরিণের মাংস, ০২টি হরিণের চামড়া, ৪০০ মিটার হরিণ ধরা ফাদ ও ০১টি মোটর সাইকেলসহ ০২জন চোরাকারবারী কে আটক করা হয়।

আটককৃতরা হলেন খুলনা জেলার কয়রা উপজেলার হড্ডা গ্রামের অরবিন্দু রায়’র ছেলে শ্রী জামিনি রায় ও সুরিনদ্রনাথ মন্ডলের ছেলে শ্রী অরুন মন্ডল। আটককৃত চোরাকারবারি ও উদ্ধারকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য হড্ডা ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার ইমতিয়াজ আলম জানান, কোস্ট গার্ডের এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন, মৎস্য সম্পদ রক্ষা, চোরাচালান নিয়ন্ত্রন ও জননিরাপত্তার পাশাপাশি বন্য পশু-পাখি রক্ষায় কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রয়েছে এবং উক্ত সাফল্য এই অভিযানেরই অংশ বলে জানায় এ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি