1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনাকালীন দুঃসময়ে নারিকেলের ছোবড়া ও শিল্প হতে পারে বিকল্প কর্মসংস্থান - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মহম্মদপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ সাতকানিয়া-লোহাগাড়া টিভি সাংবাদিক ফোরাম গঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী লাকসামে সম্পত্তির জের ধরে  গ্রাম্য সালিশির সিদ্ধান্তে মাইকে চার পরিবারকে সমাজচ্যুত করার ঘোষণা  কুমিল্লাকে কোনভাবেই মাদকের নিরাপদ পথ ও আশ্রয় হতে দেয়া হবে না:  গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী নকলায় এসএসসি পরীক্ষায় ফেল করে ফাঁসিতে ঝুলে ছাত্রীর আত্মহত্যা প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনে কিশোরগঞ্জবাসীর কিছু প্রত্যাশা একাডেমিক শিক্ষার পাশাপাশি, শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জন করতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল  চট্টগ্রাম উত্তর জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক হলেন লায়ন মোহাম্মদ জাহেদুল করিম বাপ্পী মাসুমা সুলতানা  মৌ ২০২৬ সালের এস এস সি পরীক্ষায় গোল্ডেন জি পি এ-৫ পেয়েছে

করোনাকালীন দুঃসময়ে নারিকেলের ছোবড়া ও শিল্প হতে পারে বিকল্প কর্মসংস্থান

খলিল উদ্দিন ফরিদ।। ভোলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০
  • ৩৬৮ বার

বাংলাদেশের বৃহত্তম দ্বীপজেলা ভোলা সহ দক্ষিনাঞ্চলে নারিকেলের পরিত্যক্ত ছোবড়া ও খোল দিয়ে তৈরী পণ্য শিল্প হতে পারে করোনাকালীন দুঃসময়ে বেকারদের বিকল্প কর্মসংস্থান। কানাচে কানাচে অযত্ন-অবহেলায় পড়ে থাকা ছোবড়া ও খোল এখন দেশের সম্ভাবনাময় শিল্পের কাঁচামাল। তথ্যানুসন্ধানে দেখা যায়, এখন নারিকেলের খোল দিয়ে তৈরী হচ্ছে পুতুলবাক্স, খেলনা, মোমদানী, ফুলদানী, বোতাম ইত্যাদি সামগ্রী আর ছোবড়া দিয়ে তৈরী হচ্ছে তোশক, উন্নতমানের রশি। এ সকল পণ্য বিদেশেও রপ্তানী হচ্ছে। এতে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় হচ্ছে। অন্যের উপর নির্ভর না করে নিজেদের মেধা ও শক্তিকে কাজে লাগিয়ে উজ্জ্বল ভবিষ্যত গড়া সম্ভব।

এ ব্যাপারে ছোবড়া ও খোলের আড়ৎদার আকবর জানান, বাগান ও বাসা বাড়ীতে ফেলে দেয়া নারিকেলের ছোবড়া ও খোল সংগ্রহ করে তার সাথে স্বল্প কিছু পুঁজি বিনিয়োগ করে ৫/৬ হাজার টাকা দিয়ে খোল পরিষ্কারের মেশিন কিনে এবং নিজে জেলা বিসিকে প্রশিক্ষন নিয়ে কারখানা এবং কাজ শুরু করলে মাসে ২০/২৫ হাজার টাকা আয় করা সম্ভব। গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চলের এসব হস্তজাত কুটিরশিল্পের কাঁচামাল সংগ্রহ ও ব্যবহার করে নতুন শিল্প প্রতিষ্ঠান নির্মান করে এলাকার করোনাকালীন বেকার দুঃস্থ মহিলা এবং যুবকদের অর্থনৈতিক মুক্তিসহ দেশকে আরো সমৃদ্ধশালী রাষ্ট্রে করতে নারিকেলের ছোবড়া ও খোল শিল্পের গুরুত্ব অপরিসীম। অল্প পুঁজি বিনিয়োগ করে এ কুটির শিল্প স্থাপন করা সম্ভব। পরিসংখ্যানে দেখা যায়, এক সময় বাংলাদেশে বিদেশ থেকে খোলের তৈরী পণ্য আমদানী করা হতো এখন তা দেশেই তৈরী হচ্ছে। আমাদের দেশের তৈরী এ সকল পণ্য মানের ক্ষত্রে অন্যান্য দেশের চেয়ে উন্নত। বর্তমানে চীন, কানাডা ও ইংল্যান্ডের বাজারে বাংলাদেশের খোল সামগ্রীর ব্যাপক চাহিদা রয়েছে। প্রয়োজনীয় সরকারী পৃষ্ঠপোষকতা পেলে এ শিল্প আরো বহুদূর এগিয়ে যাবে বলে মনে করেন স্থানীয় সূধী সমাজ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net