1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চকরিয়া পৌরসভা যুবলীগের উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
উত্তর ফটিকছড়িতে একশো অসহায় পরিবারে শেখ শাহজাহান কর্তৃক খাদ্য সহায়তা  চট্টগ্রাম চন্দনাইশের হাসিমপুরে এক ব্যক্তির নাম জিজ্ঞেস করাকে কেন্দ্র করে বৌদ্ধ পরিবারের উপর হামলা দোহাজারী পৌরসভার হাফছড়ি খালের ওপর কাঠের সেতুর উদ্বোধন কক্সবাজার ঈদগাঁও পোকখালীতে সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী সরকারি প্রণোদনার কৃষি উপকরণ ও বৃক্ষ বিতরণ হাটহাজারীতে মাগুরায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষের্্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত  মাগুরায় বেতন-ভাতার দাবিতে এআই টেকনিশিয়ানদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চট্টগ্রাম দোহাজারীতে বিষাক্ত উপাদান দিয়ে আইসক্রিম তৈরির অপরাধে ২০ হাজার টাকা জরিমানা সহ মালামাল জব্দ ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের জন্য পৌরসভার ৫টি সিলিং ফ্যান প্রদান

চকরিয়া পৌরসভা যুবলীগের উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০
  • ২৫৮ বার

চকরিয়া পৌরসভা যুবলীগের উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী নানান কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে। পৌরশহরের সড়ক ও জনপদ বিভাগের ডাকবাংলো থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়। বিশাল র‍্যালিটি চিরিঙ্গা শহরের কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে চকরিয়া এন.ওয়াই শপিং সেন্টার চত্ত্বরে আলোচনা সভায় মিলিত হয়। এরআগে স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মণির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

পৌরসভা যুবলীগের সভাপতি হাসানগীর হোছাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা আজিজুল ইসলাম সোহেলের সঞ্চালনায় বিকেল ৩টায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম।

তিনি বক্তব্যে বলেন, গৌরবউজ্জল ঐতিহ্য ধরে রাখতে আজকের যুবলীগকে হাল ধরতে হবে। এই যুবলীগ আমাদের আবেগ ও প্রাণের সংগঠন। সভা-সেমিনার ও ভাষণ-বক্তৃতায় চাঁদাবাজ, টেন্ডারবাজ, দখলবাজমুক্ত করার কথা বললে হবেনা। এটি এখন যারা দায়িত্বশীল পর্যায়ের নেতৃবৃন্দ আছেন; তাদের মধ্যে এসব অভিযোগমুক্ত থাকবে হবে। নতুন নেতৃত্বে পরিচ্ছন্ন সংগঠকদের কাজে লাগাবে হবে। তাই ঐতিহ্যের যুবলীগকে দেশের বৃহত্তর কল্যাণে অকল্পনীয় ভূমিকা রাখতে ঐকব্যদ্ধভাবে এগিয়ে আসার আহবান জানান ।

এতে প্রধান বক্তার আলোচনা পেশ করেন কক্সবাজার জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর ও বিশেষ বক্তার আলোচনা পেশ করেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহিদুল হক সোহেল।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামীলীগের সদস্য আমিনুর রশিদ দুলাল, উপজেলা পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব ফজলুল করিম সাঈদী, পৌরসভার মেয়র উপজেলা আওয়ামীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন জয়নাল, পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম, সাধারণ সম্পাদক আতিক উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি ওয়ালিদ মিল্টন, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোহাম্মদ মুছা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কাউছার উদ্দিন কছির ও ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আহমদ রেজা প্রমুখ ব্যক্তিবর্গ।

এসময় উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net