1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ফটিকছড়িতে প্রেমিককে বেঁধে রেখে প্রেমিকাকে গণধর্ষণ: আটক-৫ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৭ মে ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওযে ইউনিয়নজামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে বাধাসৃষ্টির ষড়যন্ত্র রুখে দেবে জনগণ : প্রধানমন্ত্রী  হাটহাজারীতে জাগৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চট্টগ্রাম কিংস রামগড়ে সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফ’র ৩ সন্ত্রাসী আটক, একে ২২ অস্ত্র উদ্ধার গণমানুষের অধিকার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান : মিজানুর রহমান চৌধুরী  নতুন প্রজন্মকে বিশ্বমানের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে আধুনিক শিক্ষার বিকল্প নেই : পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান মাগুরায় জামায়াতে ইসলামীর ইউনিয়ন আমীর ও সেক্রেটারীদের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত  সন্ত্রাস এবং দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানে – মাগুরায় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী ঈদগাঁওয়ে গাজা ব্যবসায়ীসহ গ্রেফতার-৫ ঈদগাঁওর প্রবাসী আলম  সৌদি আরবে সড়ক দুর্ঘটনায়  নিহত

ফটিকছড়িতে প্রেমিককে বেঁধে রেখে প্রেমিকাকে গণধর্ষণ: আটক-৫

শাহনেওয়াজ নাজিম, ফটিকছড়ি প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৮ নভেম্বর, ২০২০
  • ৩৩৬ বার

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুরে প্রেমিককে বেঁধে রেখে ৮ জন মিলে গণধর্ষন করেছে এক মহিলাকে।
পুলিশ সুত্রে জানা যায় গত ৬ নভেম্বর রাত সাড়ে ৮টা থেকে মধ্যরাত আড়াইটার দিকে নারায়ানহাট ইউনিয়নের চানপুর এলাকার একটি বাগানের ভিতর গনধর্ষনের এই ঘটনা ঘটে। থানা পুলিশ খবর পেয়ে প্রেমিক-প্রমিকাকে উদ্ধার করেছে।

এই ব্যাপারে ভিকটিম বাদী হয়ে ভূজপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। মামলা নং- ০৮ তারিখ ০৮/১১/২০২০ ইংরেজী। পরে ঘটনার সাথে জড়িত চানপুর গ্রামের মোঃ পারভেজ (২৫), মোঃ ইয়াসিন, মোঃ ফরিদ, সালাউদ্দীন, আবুল মনসুর (৪০)কে আটক করেছে ভূজপুর থানা পুলিশ।

জানা যায়, অক্সিজেন থেকে প্রেমিক নাজিম তার প্রেমিকা রেখাকে তাদের গ্রামের বাড়ী ফটিকছড়ির ভূজপুরে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে গ্রেফতারকৃত আসামীরাসহ ৮ জন মিলে ভিকটিমদেরকে গতিরোধ করে ভিকটিমের প্রেমিক নাজিমকে গাছের সাথে বেঁধে ফেলে তার প্রেমিকাকে গনধর্ষন করে।

এই বিষয়ে ভূজপুর থানার অফিসার ইনচার্জ শেখ মোঃ আবদুল্লাহ বলেন, ঘটনার সাথে জড়িত ৫ জনকে আটক করে আদালতে প্রেরন করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারে অভিযান চলছে। ভিকটিমের বাড়ি খাগড়াছড়িতে। তারা চট্টগ্রামের অক্সিজেন এলাকায় ভাড়া বাসায় বসবাস করে। ভিকটিক ষ্টারশিপ কোম্পানীর একটি কারখানাতে চাকরি করে। ভিকটিমের ডাক্তারী পরীক্ষার জন্য চমেকে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net