1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বিশ্বস্ত বন্ধু হিসেবে আমেরিকার পাশে থাকবে বাংলাদেশ : গোলাম মোহাম্মদ কাদের - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীতে আবাসিক হোটেলে অভিযান,অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ১২ জন গ্রেফতার  চন্দনাইশ থানা পুলিশের অভিযানে হত্যা মামলা সহ ৩ আসামী গ্রেফতার মসজিদে তালা মারার হুমকি নিউজ করায় সাংবাদিকের ওপর হামলা  মাগুরায় সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল  আরোহী নিহত, আহত- ১ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ঘুম থেকে উঠে শিশুর নিথর দেহ, হত্যার অভিযোগ বাবা-মায়ের পরস্পরের বিরুদ্ধে  বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষ ও ফল মেলার উদ্বো রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে রোগ প্রতিরোধই সরকারের মূল লক্ষ্য : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বিশ্বস্ত বন্ধু হিসেবে আমেরিকার পাশে থাকবে বাংলাদেশ : গোলাম মোহাম্মদ কাদের

নিজস্ব প্রতিবেদক :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৮ নভেম্বর, ২০২০
  • ৩০৪ বার

মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় জো বাইডেন-কে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি। আজ এক অভিনন্দন বার্তায় নব-নির্বাচিত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন-এর সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন জাতীয় পার্টি চেয়ারম্যান।

অভিনন্দন বার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, তুমুল প্রতিদ্ব›িদ্বতাপূর্ণ নির্বাচনে জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় তাঁর অসাধারণ জনপ্রিয়তা প্রকাশ পেয়েছে।

অভিনন্দন বার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আশা প্রকাশ করে বলেন, নব-নির্বাচিত জো বাইডেন-এর নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্র আরো এগিয়ে যাবে। বাংলাদেশের সাথে আমেরিকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোড়ালো হবে। আরো সুদৃঢ় হবে বন্ধু প্রতিম বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক অর্থনৈতিক সম্পর্ক। আমেরিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অধিকার, নিরাপত্তা ও অর্থনৈতিক সম্বৃদ্ধি সুসংহত হবে। আমেরিকায় বাংলাদেশীদের প্রবেশাধিকার ও ব্যবসায়িক সুবিধা নিশ্চিত হবে। জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বিশ্বস্ত বন্ধু হিসেবে আমেরিকার পাশে থাকবে বাংলাদেশ।

মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় জো বাইডেন-কে একইভাবে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net