1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নরসিংদীর সাবেক জনপ্রিয় পৌর মেয়র লোকমান হোসেনের ৯ম শাহাদাৎ বার্ষিকী পালিত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অবৈধ অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী ওসমান গ্রেফতার হাটহাজারীতে সোনাইমুড়ী’র জয়াগ ইউনিয়নে মাটি খননের সময় মর্টার শেল উদ্ধার  ফটিকছড়িতে জামায়াতের মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় লন্ডনপ্রবাসী মাসুদুর রহমান কক্সবাজারে এমপি কাজলের প্রচেষ্টায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে নেয়া হলে বড় প্রকল্প ঈদগাঁওয়ে ফায়ার স্টেশনের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ঊর্ধ্বতন দল আনোয়ারা ঐক্যবদ্ধ প্রেসক্লাব নাম ভাঙিয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা, আইনগত পদক্ষেপের হুঁশিয়ারি প্রেসক্লাবের কোম্পানীগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ আয়োজন: চার দেয়ালে সীমাবদ্ধ কর্মসূচি  মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ৩ জনকে কুপিয়ে আহত করেছে মাদক-ব্যবসায়ী সাহাবুদ্দিন সাতকানিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান: জরিমানা ৩ লক্ষ টাকা, বয়লার জব্দ ও চুল্লী অকার্যকর

নরসিংদীর সাবেক জনপ্রিয় পৌর মেয়র লোকমান হোসেনের ৯ম শাহাদাৎ বার্ষিকী পালিত

সফিকুল ইসলাম রিপন,নরসিংদী:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১ নভেম্বর, ২০২০
  • ২৭১ বার

নরসিংদীর সাবেক জনপ্রিয় পৌর মেয়র লোকমান হোসেনের ৯ম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ১৪ দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে জনবন্ধু লোকমান হোসেন ফাউন্ডেশন। এ উপলক্ষে ১ নভেম্বর পৌর শহরের ৭১টি স্পটে শহর আওয়ামী ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে দোয়া ও গণভোজ, শহরের বিভিন্ন স্থানে লোকমান হোসেন এর কর্মময় জীবন ও উন্নয়নমূলক ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।

এ উপলক্ষে রবিবার সকাল ৯টায় নরসিংদী পৌর বাস টার্মিনালে জনবন্ধু লোকমান হোসেন ফাউন্ডেশনের আয়োজনে আলোচনা, দোয়া ও গণভোজ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন ভূইয়া, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও প্রয়াত মেয়র লোকমান হোসেনের সহধর্মীনি তামান্না নুসরাত বুবলি, নরসিংদীর পৌর মেয়র ও নরসিংদী শহর আওয়ামী লীগের সভাপতি মো: কামরুজ্জামান, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, শিবপুর সনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা, মনোহরদী পৌরসভার মেয়র আমিনুর রশিদ সুজন, নরসিংদী ইন্ডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, জেলা যুবলীগের সভাপতি বিজয় কৃষ্ণ গোস্বামী ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শামীম নেওয়াজ, জেলা শ্রমিক লীগের সভাপতি নূর মোহাম্মদ খন্দকার পারভেজ প্রমুখ।

এর আগে সকাল ৮টায় প্রয়াত মেয়র লোকমান হোসেনের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের লোকজন।
এছাড়া ১ নভেম্বর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজ, মাস্ক বিতরণ, বিনামূল্যে চক্ষু চিকিৎসাসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম অনুষ্ঠিত হবে। আগামী ১৪ নভেম্বর নরসিংদী শহর আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্পমন্ত্রী এড. নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি।

প্রয়াত মেয়র লোকমান হত্যা সম্পর্কে মামলার বাদি ও আদালত সূত্রে জানা গেছে, ২০১১ সালের ১ নভেম্বর পৌর মেয়র লোকমান হোসেনকে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। এ হত্যার ঘটনায় নিহতের ছোট ভাই বর্তমান নরসিংদীর পৌর মেয়র ও শহর আওয়ামী লীগের সভাপতি মো. কামরুজ্জামান কামরুল বাদী হয়ে তৎকালীন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুর ছোট ভাই সালাহউদ্দিন আহমেদ বাচ্চুকে প্রধান আসামি করে ১৪ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা তৎকালীন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশীদ মন্ডল প্রায় দীর্ঘ ৮ মাস তদন্ত শেষে ২০১২ সালের ২৪ জুন সালাহউদ্দিনসহ এজাহারভুক্ত ১১ আসামীকে বাদ দিয়ে ১২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। এতে মামলার এজাহারভুক্ত তিন নম্বর আসামি শহর আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ মোবারক হোসেন, এজাহারভুক্ত দুই নম্বর আসামি নরসিংদী পৌরসভার সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আবদুল মতিন সরকার, তাঁর ছোট ভাই শহর যুবলীগের সাবেক সভাপতি আশরাফুল ইসলাম সরকারসহ ১২ জনকে অভিযুক্ত করা হয়। এদিকে অভিযোগপত্র দাখিলের আগেই মোবারক হোসেন মোবা ছাড়া সবাই আদালতের মাধ্যমে জামিনে বের হয়ে যান। দীর্ঘ ৭ বছর পর গত ২০১৮ সালের ২৯ অক্টোবর মোবারক হোসেন মোবাকে গ্রেপ্তার করে পুলিশ। তিনিও বর্তমানে জামিনে মুক্ত রয়েছেন।
দীর্ঘ প্রায় ৭ বছর পর ২০১৯ সালের শুরুর দিকে উচ্চ আদালতের নির্দেশে মামলার অভিযোগপত্রের উপর বাদির দায়ের করা নারাজি আবেদন আদালত গ্রহণ করায় পুনঃতদন্তের নির্দেশ দেন। কিন্তু আদালত পুনঃতদন্তে শুধুমাত্র বাদীর জবানবন্দী গ্রহণ করে তদন্ত শেষ করে দেন। এঘটনায় রিভিশন চেয়ে বাদী জেলা ও দায়রা জজের আদালতে আবেদন করেন। বর্তমানে তা শুনানীর অপেক্ষায় রয়েছে।

বাদি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. আসাদ আলী বলেন, দীর্ঘ প্রায় ৭ বছর পর উচ্চ আদালতের নির্দেশে অভিযোগপত্রের উপর বাদির দায়ের করা নারাজি আবেদন আদালত গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় আদালত শুধুমাত্র বাদির জবানবন্দি গ্রহণ করে মামলার পুনঃতদন্ত শেষ করে দেন। তাই আমরা জেলা ও দায়রা জজ আদালতে রিভিশন আবেদন করেছি। বর্তমানে তা শুনানীর অপেক্ষায় রয়েছে।
মামলার বাদি নরসিংদীর পৌর মেয়র মো: কামরুজ্জামান বলেন, পুলিশের দেওয়া অভিযোগপত্রটি সঠিক ছিল না। সেখানে অভিযুক্ত ১৪ আসামির মধ্যে ১১ আসামিকেই বাদ দেওয়া হয়েছিল। যতদিন পর্যন্ত প্রকৃত আসামীদেরকে বিচারের আওতায় না আনা হবে ততদিন আমরা আইনি লড়াই করে যাব।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net