মাহবুবুর রহমান :
নোয়াখালীতে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য মোবাইল রিহেবিলিটেশন ভ্যান জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন সমাজকল্যাণ মন্ত্রণালয় এর অধীনে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ ও চিকিৎসা প্রদান করা হয়।
বুধবার দুপুরে বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নে প্রতিবন্ধীদের মাঝে এ হুইল চেয়ার বিতরণ ও চিকিৎসা প্রদান করা হয়।
এ সম উপস্থিত ছিলেন জিরতলী ইউনিয়ন পরিষদের চেয়ারমান রফিকুল ইসলাম মিলন, মোবাইল রিহেবিলিটেশন ভ্যান জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেনের ডা: রেজাউল করিম।
এ বিষয়ে ফাউন্ডেশনের সমন্বয়ক ডাক্তার দেলোয়ার হোসেন জানান, আমরা বিভিন্ন প্রতিবন্ধীদের মধ্যে যারা ফিজিওথেরাপি অকুপেশনাল থেরাপি স্পিচ এন্ড ল্যাংগুয়েজে থেরাপি কাউন্সেলিং সেবা, অসচ্ছল প্রতিবন্ধী দেরকে বিনামূল্যে সহায়ক উপকরণ বিতরণ করে থাকি।