1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হত্যার এক বছরের মধ্যে বিজ্ঞান ও গবেষনা সেক্টরের প্রধান মহসেন ফাখরিজাদের হত্যা ইরানের উপরে বড় ধরনের আঘাত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৮ মে ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ডিএমপি’র নতুন কমিশনার হলেন খাগড়াছড়ির সন্তান মোসলেহ উদ্দিন  নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের আর্থিক সহায়তা প্রদান সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয় আফজলের নেছা ও লিটনের মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল ঈদগাঁওর পোকখালীতে ২ দিন ধরে মাদ্রাসা ছাত্রী নিখোঁজ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন সম্পাদক পরিষদের নেতারা সভাপতি আরিফ, সম্পাদক বিজন ঈদগাঁওয়ে বাজুসের নির্বাচন সম্পন্ন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি’র নির্বাচনে পক্ষপাদুষ্ট নির্বাচন কমিশনার পদত্যাগের দাবি: ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদ  সুপ্রিম কোর্ট হেল্পলাইনে সেবা পাচ্ছেন বিচারপ্রার্থী জনগণ হাটহাজারীতে সংগঠক সালাহ উদ্দিনের ব্যবস্থাপনায় ফ্রী চিকিৎসা সেবা ক্যাম্প

হত্যার এক বছরের মধ্যে বিজ্ঞান ও গবেষনা সেক্টরের প্রধান মহসেন ফাখরিজাদের হত্যা ইরানের উপরে বড় ধরনের আঘাত

মেহেদী হাসান পলাশ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৮ নভেম্বর, ২০২০
  • ৬২৫ বার

আল কুদস বাহিনীর প্রধান কাশেম সুলাইমানির হত্যার এক বছরের মধ্যে বিজ্ঞান ও গবেষনা সেক্টরের প্রধান মহসেন ফাখরিজাদের হত্যা ইরানের উপরে বড় ধরনের আঘাত। এ ধরনের একেকটি আঘাত কয়েকটি সেনানিবাস উড়িয়ে দেয়ার থেকেও বৃহত্তর। পশ্চিমের চোখে মহাসেন ফাখরিজাদে ইরানের প্রকল্প পরমাণু প্রকল্পের মূলহোতা হলেও, ইরান জানে তিনি আসলে কে ছিলেন, কতটা ছিলেন এবং তাঁর মৃত্যুতে কী অপূরণীয় ক্ষতি তাদের হয়েছে। সবচেয়ে বড় কথা এই হত্যাকাণ্ডগুলো ইরানের নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে। কেননা মহসিন ফখরিজাদেকে হত্যা করা হয়েছে ইরানের নিজস্ব ভূমিতে, অন্যদিকে কাশেম সোলায়মানি কে ইরাকে হত্যা করা হলেও তিনি ইরানের নিরাপত্তা বলয়ের বাইরে ছিলেন না।
আসলে বাইরে থেকে দেখে ইরানকে যেরকম মনে হয়, ভেতরের ইরান তার থেকে বেশ কিছুটা ভিন্নতর। আমার কয়েকবারের ইরান সফরের অভিজ্ঞতা থেকে বুঝতে পেরেছি, বাইরে থেকে দেখে মানুষ ইরান সম্পর্কে যেরকম ধারনা করে, ভেতরের পরিস্থিতির সাথে তার অনেক মিল নেই। যেমন দীর্ঘদিনের অবরোধের প্রেক্ষিতে এবং প্রবল মুদ্রাস্ফীতির কারণে ইরানকে আর্থিকভাবে দুর্বল দেশ মনে করা হলেও, এই অবরোধ কে ব্যবহার করে ইরান নিজস্ব প্রযুক্তির উন্নয়ন ঘটিয়ে ভেতরে ভেতরে অনেক উন্নতি করেছে এবং বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নে দেশটি বিশ্বের অনেক উন্নত দেশের সাথে প্রতিযোগিতা করতে সক্ষম।

অন্যদিকে ইরানের সরকার ব্যবস্থা এবং রাষ্ট্র পরিচালনা ব্যবস্থা ও ধর্মনীতি দেখে এই দেশটিকে বাইরে থেকে একটি কট্টরপন্থী ইসলামি রাষ্ট্র মনে হলেও ভেতরে এই দেশটি অনেক গণতান্ত্রিক ও উদার। দেশটির বিশাল অংশের জনমানুষের মাঝে বিপরীত ধর্মী চিন্তার প্রবল ও শক্তিশালী উপস্থিতি রয়েছে। যেমন, ইসলামী বিপ্লবের পর ইরানের রাষ্ট্রব্যবস্থা যে ধারায় পরিচালিত হচ্ছে তার সমর্থক যেমন এই দেশটিতে রয়েছে বিপুল সংখ্যক, তেমনি বিরাট সংখ্যক জনগণ রয়েছে এই ব্যবস্থার সম্পূর্ণ বিরোধী মতাবলম্বী। আমার ইরান সফরকালে অনেক লোকের সাথে পরিচয় ও আলাপ হয়েছে যারা বর্তমান সিস্টেমকে একদম পছন্দ করছে না এবং যেকোন উপায়ে পরিবর্তন চায়। বাইরে থেকে দেখে বোঝার উপায় না থাকলেও সেখানে আমার অনেক নাস্তিক মানুষের সাথে আলাপ হয়েছে।

রাষ্ট্রীয় নীতির কারণে মেয়েরা বিশেষ ধরনের পর্দা করলেও একটি বিরাট সংখ্যক নারী ব্যক্তিগত চলাফেরায় ও আলাপ আলোচনায় তারা আধুনিক, সংস্কারমুক্ত এবং উদার। এবং এই সিস্টেম নিয়ে তাদের মধ্যেও আপত্তি রয়েছে। ইসলামী ব্যবস্থা সেখানে বাইরে যতটা দেখা যায় ভেতরে ততটা উপস্থিত নয়। পাশ্চাত্যের মুক্ত সমাজ ও জীবনযাপনের প্রতি আগ্রহ দেখেছি আমি অনেক নারী পুরুষের মধ্যে। প্রথমবারের ভ্রমণে এই বিষয়গুলো আমাকেও বেশ অবাক করেছিল।
ব্যক্তিগত আলোচনার সময় আমি এই বিষয়টি সেখানকার সরকারি লোকদের কাছে জানতে চাইলে করলে তারাও স্বীকার করে নেন। তারা আমাকে এটাও বলেন যে, এসবের পেছনে পাশ্চাত্য প্রতিবছর বিলিয়ন ডলার ব্যয় করে থাকে। তবে তাদের কারো কারো উত্তর ছিল এরকম, বিপ্লবের পুর্বে ইরান মধ্যপ্রাচ্যে ইউরোপ-আমেরিকার মতোই একটি উন্মুক্ত রাষ্ট্র ছিল। তাদের জীবনযাপন ছিল অবাধ। সেই জেনারেশন বা তাদের উত্তরসূরীরা এখনো তেমনই একটি উন্মুক্ত সমাজ প্রত্যাশা করে দেশটিতে।

সোলাইমানির মৃত্যুর পিছনে কারা জড়িত তা স্পষ্ট। তবে মহসেন ফখরিজাদের মৃত্যুর জন্য কারা দায়ী তা এখনও স্পষ্ট নয়। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলকে ইঙ্গিত করেছেন। তবে আমার ধারণা, এ ধরনের হত্যাকাণ্ডের পিছনে কোন রাষ্ট্র এককভাবে ভূমিকা রেখেছে তা সঠিক নাও হতে পারে। বরং আমার ধারণা এ দুটি হত্যাকাণ্ডের পেছনেই মার্কিন- ইসরাইল জোট এবং মধ্যপ্রাচ্যে তাদের মিত্রশক্তিগুলো যৌথভাবে ভূমিকা রেখেছে বলে আমার বিশ্বাস।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net