ঢাকা   ০৫:৪১:১৭ এএম, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ সুশীল ফোরামের (বিএসএফ) উদ্যোগে মেজর এম. এ. জলিল ও শহীদ ওসমান হাদীর স্মরণে, স্বরণ সভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত  ভাঙ্গুড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে কৃষক দলের বিক্ষোভ ও মশাল মিছিল শোক সংবাদ হিরেন্দ্র লাল বড়ুয়ার মরদেহ ইউএসটিসিতে হস্তান্তর ‘আন্তালিয়া লিডার্স সামিট’ এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী  কোম্পানীগঞ্জে ৫৮৮ কোটি টাকার ক্রসড্যাম প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনুমতি ছাড়াই বালু উত্তোলন  মাগুরায় রেল লাইনের জন্য ভূমি অধিগ্রহণ জমির মালিকদের চেক প্রদান মাগুরায় কাত্যায়নী পূজা-২০২৬ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত মাগুরায় বীরমুক্তিযোদ্ধা গীতিকবি আমির হামজা স্মৃতি সংসদের উদ্যোগে বৃত্তি প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  আশুলিয়ার মরিচকাটায় হারুন হত্যা: স্ত্রী রত্নার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি মাগুরায় জেলা নারী কাবাডি দল খুলনা বিভাগীয় নারী কাবাডিতে চ্যাম্পিয়ন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত

কে এম ইউছুফ :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৮ নভেম্বর, ২০২০
  • ৩৯৪ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

চট্টগ্রাম উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে ৫৪ তম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক আয়োজিত স্বাস্থ্যবিধি মেনে কেক কেটেছেন চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার।

বুধবার (১৮ নভেম্বর) এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতির ভাষণে তিনি বলেন- উন্নত জাতি গঠনে বিশ্ববিদ্যালয়কে জ্ঞান-গবেষণায় সমৃদ্ধ হতে হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে উন্নত বিশ্বের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের কাতারে সামিল করতে
জ্ঞান-গবেষণার ক্ষেত্র সম্প্রসারণের সাথে সাথে উচ্চশিক্ষা ও গবেষণার অধিকতর মানোন্নয়নের কোন বিকল্প নেই’

উপাচার্য তাঁর ভাষণে ৫৪ তম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে
বিশ্বিবদ্যালয় পরিবারের সকলকে স্বাগত, শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান।

তিনি তাঁর ভাষণের শুরুতে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের মহান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চারনেতা, মহান মুক্তিযুদ্ধে শাহাদাৎ বরণকারী ত্রিশলক্ষ শহীদ, মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের এবং ’৭৫ এর ১৫ আগস্ট নির্মমভাবে শাহাদাৎ বরণকারী শহীদ বঙ্গবন্ধু পরিবারের সদস্যবর্গ ও ’৫২ এর ভাষা আন্দোলনের শহীদদের শ্রদ্ধা জানান।

সকলকে সাথে নিয়ে উপাচার্য চবি বঙ্গবন্ধু চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্প অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সিনেট ও সিন্ডিকেট সদস্যবৃন্দ, অনুষদের ডিনবৃন্দ, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, ফাইন্যান্স কমিটির সদস্যবৃন্দ, কলেজ পরিদর্শক, হলের প্রভোস্টবৃন্দ ও ওয়ার্ডেন, বিভাগীয় সভাপতি এবং ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের পরিচালকবৃন্দ, প্রক্টর ও সহকারী প্রক্টরবৃন্দ, ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা’র পরিচালক, শিক্ষকবৃন্দ, অফিস প্রধানবৃন্দ, অফিসার সমিতি-কর্মচারী সমিতি- কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি