1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁয়ে জামায়াতের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতিমূলক আলোচনা মিয়ানমারের বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় বিস্ফোরণে হতাহত অন্তত ১১৬ ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস সোনারগাঁ উপজেলায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে সিয়াম নামে যুবক গ্রেপ্তার মাগুরায় ড. আলী আফজালের সংবর্ধনা প্রদান ও ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত  চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের কোনো অভয়ারণ্য থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ফটিকছড়িতে রেনেসাঁ’র উদ্যোগে ফ্রী চিকিৎসাসেবা পেলেন ১২শ’ মানুষ কানেক্ট বাংলাদেশ গ্লোবাল (ইউকে) এর উদ্যোগে বাংলাদেশের বিভিন্ন জেলায় কোরবানির মাংস বিতরণ কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী

চৌদ্দগ্রামে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৭ নভেম্বর, ২০২০
  • ২৮৭ বার

“সাম্প্রদায়িকতা রুখো, বীর বাঙালী জাগো” এ স্লোগানকে সামনে রেখে ধর্ম অবমাননার গুজব ছড়িয়ে কুমিল্লা মুরাদনগরের কোরবানপুর সহ দেশের বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে কুমিল্লার চৌদ্দগ্রামে ‘বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ’ চৌদ্দগ্রাম উপজেলা শাখার উদ্যোগে গণঅবস্থান ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলার চৌদ্দগ্রাম বাজারস্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক নান্টু চন্দ্র দেবনাথ। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চৌদ্দগ্রাম উপজেলা শাখার সভাপতি বাবু প্রমোদ চক্রবর্তীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চৌদ্দগ্রাম উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাস্টার অনিল চন্দ্র দেবনাথ, মাস্টার রূপম সেনগুপ্ত।

এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চৌদ্দগ্রাম পৌরসভা শাখার সাধারণ সম্পাদক নকুল চন্দ্র সাহা, বিমল সরকার, শংকর মজুমদার, সজল কুমার দে, বলরাম কর্মকার, মাস্টার পার্থ পাল সহ স্থানীয় নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net