1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দ্রব্যমুল্য ও সিন্ডিকেট নিয়ন্ত্রণে ব্যর্থ সরকার গাইবান্ধায় সিপিবির বিক্ষোভ সমাবেশ মিছিল - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশ থানা পুলিশের অভিযানে চোলাই মদ সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নোয়াখালীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে বিএনসিসি কুমিল্লা রিজিওনের সদস্যদের প্রশিক্ষণ প্রদান  আনোয়ারায় ভোজনবাড়ী রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা  সরকার আমার সাথে মনে হয় নাটক করতেছে– মাগুরায় ক্ষুব্ধ আছিয়ার মা আয়েশা বেগম নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি শিশু আছিয়া হত্যা: হাইকোর্টের রায় পেছালো শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ নতুন দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন এমপি সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যের সার বিক্রি করায় ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-কে ১০টি নতুন বাস উপহার দিচ্ছে জসিম উদ্দিন ফাউন্ডেশন

দ্রব্যমুল্য ও সিন্ডিকেট নিয়ন্ত্রণে ব্যর্থ সরকার গাইবান্ধায় সিপিবির বিক্ষোভ সমাবেশ মিছিল

আনোয়ার হোসেন শামীম গাইবান্ধা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২ নভেম্বর, ২০২০
  • ৪৪১ বার

নিত্য্য প্রয়োজনীয় দ্রব্যমুল্যের উর্দ্ধগতির প্রতিবাদে গতকাল সোমবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টি গাইবান্ধা জেলা কমিটির উদ্যোগে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শহরের ১নং রেলগেট এলাকায় সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি জেলা সম্পাদকমন্ডলীর সদস্য মাহমুদুল গনি রিজন, সাদেকুল ইসলাম, জাহাঙ্গীর মাষ্টার প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, এই সরকার দ্রব্যমুল্য ও সিন্ডিকেট নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থ। বক্তারা এই ব্যর্থ সরকারের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, বর্তমান সরকার ব্যবসায়ী সিন্ডিকেটের হাতে জিম্মি হয়ে পড়েছে। সরকারের কোথাও কোন নিয়ন্ত্রণ নেই। বক্তারা আরও বলেন সারাদেশ আজ ধর্ষন, খুন রাহাজানি দুর্নীতে নিমজ্জিত। নিয়ন্ত্রনহীন সরকার কোন কিছু সামাল দিতে না পেরে প্রতিবাদকারীদের উপর হামলা মামলা করে মুখ বন্ধ করার চেষ্টা করছে। বক্তারা এসময় অভিযোগ করেন, এই সরকার এখন ফ্যাসিস্ট রূপ ধারণ করেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net