1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বৈশ্বিক মহামারী করোনাভাইরাস বাংলাদেশ স্কলার্স চিলড্রেন অ্যাসোসিয়েশন ডেমরায় শিক্ষকদের সমস্যা সমাধান বিষয়ক বিশেষ আলোচনা সভা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
খুটাখালীতে ওলামা মাশায়খদের ইফতার মাহফিল সম্পন্ন আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুকে নৃশংস হত্যাকাণ্ড আখ্যা, সুশীল ফোরামের তীব্র শোক ও ক্ষোভ প্রধান শিক্ষককে হত্যার হুমকি, শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ আমি নির্বাচিত হলে একটি আধুনিক ওয়ার্ড উপহার দেব- কাউন্সিলর প্রার্থী নাসিমা আলম  ঈদগাঁওয়ে ১ হাজার রোজাদারদের মাঝে প্রবাসীর ঈদ উপহার বিতরণ ঈদগাঁওয়ে জামায়াত ইসলামীর উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল সম্পন্ন আর কত নারী-শিশু ধর্ষিত হলে বন্ধ হবে এই নৃশংসতা! – শিশু কিশোর সংহতি সংগঠনের মানববন্ধনে বক্তারা চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের জরুরি সভা অনুষ্ঠিত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-এর মৃত্যুতে বাংলাদেশ কল্যাণ পার্টি-র শোক ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

বৈশ্বিক মহামারী করোনাভাইরাস বাংলাদেশ স্কলার্স চিলড্রেন অ্যাসোসিয়েশন ডেমরায় শিক্ষকদের সমস্যা সমাধান বিষয়ক বিশেষ আলোচনা সভা

মো.বশির উদ্দিন/ডেমরা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০
  • ২২৯ বার

রাজধানীর ডেমরায় বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের কারণে বন্ধ থাকা কিন্ডারগার্টেন স্কুলের সমস্যায় পড়া ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের সমাধান বিষয়ক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ স্কলার্স চিলড্রেন অ্যাসোসিয়েশনের আয়োজনে মঙ্গলবার সকালে হাজীনগরস্থ মেট্রোপলিটন ক্রিয়েটিভ কলেজ অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ওই অ্যাসোসিয়শনের চেয়ারম্যান আরিফুর রহমান সুমন। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ওই সংগঠনের উপদেষ্টা এস এম আবু তাহের মিয়াজী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারী বেসরকারী কিন্ডার গার্টেন শিক্ষক সমিতির সভাপতি এম.এ. ছিদ্দিক মিয়া ও সাধারণ সম্পাদক মো.মিজানুর রহমান, মেট্রোপলিটন ক্রিয়েটিভ স্কুলের প্রধান শিক্ষক ফারুক আহম্মেদ মিয়াজী ও ওই কলেজের পরিচালক আখলাকুর রহমান দিপুসহ মো. লোকমান হোসেন প্রমূখ।

সভায় বক্তারা বলেন, করোনাকালীন সরকারের কাছ থেকে কিন্ডার গার্টেন স্কুলগুলো কোন প্রকার সহায়তা পায়নি। বর্তমানে স্কুলগুলো বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। সারা বাংলাদেশে প্রায় ৭০ হাজার কিন্ডারগার্টেন স্কুল বন্ধ হয়ে গেলে কয়েক কোটি ছেলে মেয়ে শিক্ষার আলো থেকে বঞ্চিত হয়ে যাবে। এতে পরবর্তীতে সরকারের পক্ষে এত ছাত্র-ছাত্রীর শিক্ষা কার্যক্রম চলমান রাখা সম্ভব হবে না। এছাড়া কয়েক লক্ষ শিক্ষিত লোক বেকার হয়ে যাবে। এমতবস্থায় দেশে অনৈতিক বিভিন্ন সমস্যার সৃষ্টি হতে পারে। পাশাপাশি এদের সাথে জড়িত কয়েক লক্ষ পরিবার অনাহারে অর্ধাহারে দিন কাটাবে। আর এ বিষয়ে সঠিক সমাধানের জন্য মানবতার মা প্রধান মন্ত্রী শেখ হাসিনার কাছে বিশেষ আবেদন জানিয়েছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net