1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ভালো নেই ঝিনাইদহের অতিথিরা! - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত  শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ মাগুরায় জেলা  কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত

ভালো নেই ঝিনাইদহের অতিথিরা!

মাজেদ রেজা বাঁধন, ঝিনাইদহ প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০
  • ২৮১ বার

নিরাপত্তাহীনতার কারনে শান্তিতে নেই ঝিনাইদহের নির্জন নিবিড় পল্লিতে প্রজনন করতে আসা শীতের অতিথি পাখিরা। রাত হলেই অবাদে চলে বাচ্ছা পাখিসহ মা পাখি শিকার। নিজ উদ্দ্যোগে প্রতিবাদ করলে এলাকাবাসিকে পড়তে হয জীবন শংকায়। দেশের অমূল্যবান এই অতিথি পাখি সংরক্ষণে নেই দৃশ্যমান কোন ব্যবস্থা। তবে নতুন করে আশ্বাস দিয়েছে জেলার প্রাণী রক্ষার দায়িত্বে থাকা বন কর্মকর্তা।

২০০৭ সালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বাগুটিয়া ইউনিয়নের আশুরহাট নামক গ্রামে শীতের শুরুতে হঠাৎ করেই দেখা মেলে ঝাঁকে ঝাঁকে এসব অতিথি পাখির। এরা আশ্রয় নেয় ব্যক্তি মালিকানাধীন রাজ্জাক ও গোপালের নির্জন শিমুল বাগানে। প্রজনন ও বসবাসের জন্য নিরাপদ স্থান ভেবে প্রায় দশ বিঘা জমিতে পুরাতন গাছের ডালে বাসা বেধে প্রজনন প্রক্রিয়া শুরু করে এই সব অতিথি পাখিরা। বর্তমানে এখানে প্রায় পনেরো হাজার পাখির বসবাস। সেই থেকে প্রায় ১৩ বছর ধরে একাধারে বাস করছে শামুখ খৈ, পান কৌড়ি ও বিভিন্ন জাতের বক। গাছের ডালে বাসা বেধে ডিম পাড়ে এবং বাচ্ছা তুলে এই সব অতিথি পাখিরা। অত্র এলাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা এই নয়নাভিরাম দৃশ্য উপভোগ করতে আসে। সেই থেকে আশুর হাটকে পাখির গ্রাম হিসেবে চেনে বিভিন্ন এলাকার লোকেরা।

নির্জন পল্লিতে পাখির কলরব, দলবেঁধে ওড়াওড়ি, গাছের ডালে ডানা ঝাপটানি, নিজ নিজ বাসা তৈরিতে ব্যস্ত পাখিরা। বাচ্ছা পাখির কিচিরমিচির কলকাকলিতে মুগ্ধ হয়ে ভীড় জমায় দেশের বিভিন্ন এলাকা থেকে আসা দর্শনার্থীরা। উপভোগ করে প্রাকৃতিক এই দৃশ্য। এলাকাবাসি জানায় প্রতিদিন সকালে মা পাখিরা খাবারের সন্ধানে দলবেধে চলে যায় আবার ফিরে আসে গোধুলি লগ্নে। এক সময় এই স্থানটা পাখিদের অভয় আশ্রম ছিলো। কিন্তু এখন আর সেটা নেই। পাখি শিকারীদের কারনে এই নিরাপদ যায়গা এখন পাখিদের জন্য অনিরাপদ হয়ে গেছে। রাতের আধারে প্রভাবশালীদের পরিচয়ে চলছে নির্বিচারে চলছে পাখি নিধন। পাখির মাংশ খাওয়ার সখ শুধু নিজেরাই পূরণ করছে না ফ্রিজে সংরক্ষণ করে তা পাঠাচ্ছে আত্মীয় স্বজনদের বাড়ি। এখানকার পাখির মাংশ চলে যাচ্ছে রাজধানী শহর ঢাকাতেও। পাশের ডুবায় ভেসে আছে নিধনকৃত পাখির বস্তা বস্তা ফোড় পাখনা।
ব্যক্তি উদ্দ্যোগে বাধা দিলে দেখানো হয় নানা ধরনের ভয়ভীতি। সংখ্যালঘু অধ্যসিত এলাকা হওয়ায় প্রায় বিনা বাধায় শিকার করছে পাখি।
ব্যক্তি মালিকানা জমি ও গাছে এইসব অতিথি পাখির অবাদ বিচরণ। নিজ প্রয়োজনে অনেক পুরাতন গাছ কেটে ফেলছে মালিকেরা। পাখি বসবাসকারী বাগানের মালিকদের মধ্যে কেও কেও গাছ কেটে জমি ফাকা করে বাড়ি তৈরি করছে। যার ফলে পাখির নিরাপদ আশ্রয় এখন আর নিরাপদ নেই। দিন দিন অনিরাপদ হয়ে গেছে। এভাবে চলতে থাকলে এক সময় পাখির গ্রামে আর পাখির কলরব থাকবে না। দেখা মিলবে না পাখি দর্শনার্থীদের সমাগম। হারিয়ে যাবে এলাকার গর্ব অতিথি পাখি। তাই পাখি প্রেমিক ও এলাকাবাসির দাবি নিরাপদে পাখি বসবাসের সু ব্যবস্থা করে যাবতীয় ব্যবস্থা এবং সংরক্ষণের ব্যবস্থা করবে সংশিষ্টরা।

এইসব পাখি সংরক্ষণের দায়িত্বপ্রাপ্ত জেলার বন কর্মকর্ত জানান পাখি সংরক্ষণের জন্য বড় পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পাখি শিকার ঠেকাতে অচিরেই কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net