1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে জুয়েল হত্যা মামলার প্রধান আসামীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি আরো ১ জন গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কক্সবাজার ঈদগাঁও পোকখালীতে সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী সরকারি প্রণোদনার কৃষি উপকরণ ও বৃক্ষ বিতরণ হাটহাজারীতে মাগুরায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষের্্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত  মাগুরায় বেতন-ভাতার দাবিতে এআই টেকনিশিয়ানদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চট্টগ্রাম দোহাজারীতে বিষাক্ত উপাদান দিয়ে আইসক্রিম তৈরির অপরাধে ২০ হাজার টাকা জরিমানা সহ মালামাল জব্দ ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের জন্য পৌরসভার ৫টি সিলিং ফ্যান প্রদান মাদকমুক্ত সমাজ গড়তে সরকার ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চাকে অগ্রাধিকার দিচ্ছে : প্রতিমন্ত্রী মীর হেলাল সদর দক্ষিণ উপজেলায় পল্লী উন্নয়ন দিবস পালিত ‘আগামী মাস থেকে গুইঙ্গাজুরি খাল, বিজয়পুর খাল খনন শুরু হবে’ নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

লালমনিরহাটে জুয়েল হত্যা মামলার প্রধান আসামীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি আরো ১ জন গ্রেফতার

লাভলু শেখ স্টাফ রিপোটার লালমনিরহাট থেকে।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৫ নভেম্বর, ২০২০
  • ২৭৭ বার

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে শহীদুন্নবী জুয়েলকে গনপিটুনি দিয়ে পিটিয়ে এবং পুড়িয়ে হত্যা করা হয়। এই হত্যা মামলার প্রধান অাসামী অাবুল হোসেন অাদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ সুমন কুমার মোহন্ত এ তথ্য নিশ্চিত করেছেন।

৫দিনের রিমান্ড শেষে শনিবার সন্ধ্যায় জুয়েল হত্যা মামলার প্রধান আসামী আবুল হোসেনকে লালমনিরহাট সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-৩ এর বিচারক আফাজ উদ্দিন এর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

শহীদুন্নবী জুয়েলকে মসজিদের ভেতরে প্রথম মারধর ও মসজিদের বাইরে বের করে আনার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছে আবুল হোসেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অাফাজ উদ্দিনের এর অাদালতে। আদালত জবানবন্দি গ্রহণ করার পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

আবুল হোসেনকে গত ৭ নভেম্বর ঢাকার কুড়িলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আটক করে। লালমনিরহাট পুলিশের কাছে হস্তান্তরের পরে ৯ নভেম্বর আদালতে নেয়া হলে ৫দিনের রিমান্ড চায় পুলিশ। অাদালত শুনানী শেষে পুলিশের করা রিমান্ড মঞ্জুর করেন। রোববার পাটগ্রাম থানার ওসি জানান, বুড়িমারীর বিভিন্ন স্হানে অভিযান চালিয়ে হেলাল (৩০) নামের অারো ১ জন কে গ্রেফতার করা হয়েছে। এ পযন্ত ৩৪ জন কে পুলিশ গ্রেফতার করেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net