1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আঙ্কারায় বঙ্গবন্ধুর এবং ঢাকায় আতাতুর্কের ভাস্কর্য বানাবে তুরস্ক - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে প্লাবিত এলাকায় জাগ্রত জালালাবাদের রান্না করা খাবার বিতরণ ঈদগাঁওয়ে  ঢলের পানিতে ভেসে যাওয়া শিশুর লাশ উদ্ধার নলুয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ, ক্ষতিগ্রস্তদের অগ্রাধিকার চলাচলের সড়কের বেহাল দশা, টিউবওয়েল ও সড়ক বাতি নেই  চন্দনাইশ পৌরসভার পশ্চিম হারলায় ২ যুগ পরও উন্নয়নের ছোঁয়া লাগেনি  ঈদগাঁওয়ে পানিবন্দি মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করলেন এমপি লুৎফুর রহমান কাজল মাগুরায় জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো: আজমত হোসাইনের নির্বাচনী বিলবোর্ড চুরির তীব্র নিন্দা ও প্রতিবাদ ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লায় এনসিপি’র ‘জুলাই পদযাত্রা’ স্থগিত যৌথ ব্যবসার নামে প্রতারণা: সৌদি প্রবাসীর দোকান দখল, শূন্য হাতে দেশে ফেরত ন্যায় ও ইনসাফের ভিত্তিতে দেশের শ্রমনীতি ঢেলে সাজাতে হবে – মাগুরায় শ্রমিক সমাবেশে এ্যাড, আতিকুর রহমান  নানা আয়োজনে ঢাকার মিরপুর “ল” কলেজের ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আঙ্কারায় বঙ্গবন্ধুর এবং ঢাকায় আতাতুর্কের ভাস্কর্য বানাবে তুরস্ক

ডেস্ক রিপোর্ট :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০
  • ২৬৯ বার

মুজিববর্ষ উপলক্ষে তুরস্কের আঙ্কারায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এবং ঢাকার কামাল আতাতুর্ক এভিনিউয়ে মোস্তফা কামাল আতাতুর্কের ভাস্কর্য নির্মাণ করবে তুরস্ক।

আজ বুধবার (২ ডিসেম্বর) দুপুরে তথ্য মন্ত্রণালয়ে তথ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তুরস্কের রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তুরান।

তুরস্কের রাষ্ট্রদূত বলেন, ‘বন্ধুত্বপূর্ণ দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে। আশা করি আমরা মুজিববর্ষের সমাপনী অনুষ্ঠানে যোগ দেব। বঙ্গবন্ধু হচ্ছেন বাংলাদেশের প্রতীক আর কামাল আতাতুর্ক হচ্ছেন তুরস্কের প্রতীক। এই দুই নেতার ভাস্কর্য দুই দেশে স্থাপন করবো এ ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিয়েছি। আঙ্কারায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এবং ঢাকার কামাল আতাতুর্ক এভিনিউয়ে কামাল আতাতুর্কের ভাস্কর্য স্থাপিত হবে। শিগগিরই এই কাজ শুরু করা হবে।’

এছাড়া ইস্তানবুল ও চট্টগ্রামেও এ ধরনের কিছু করা যায় কিনা- তা নিয়েও আলোচনা হয়েছে বলে তুরস্কের রাষ্ট্রদূত জানান।

এ সময় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘বাংলাদেশ ও তুরস্কের মধ্যে সম্পর্ক ঐতিহাসিক। আজকে মূলত তুরস্ক রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ছিল। আমরা মুজিববর্ষ উপলক্ষে আলোচনা করেছি। এই মুজিববর্ষ উপলক্ষে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানকে আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি আসবেন বলে সম্মতিও দিয়েছেন।’ তিনি বলেন, ‘কেবল মুজিববর্ষ নয়, আগামী বছর আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। সে উপলক্ষেও কীভাবে আমরা মিডিয়া ও জার্নালিস্টদের প্রশিক্ষণ আদান-প্রদান করতে পারি সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net