1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁহতে ৮ হাজার ইয়াবা নিয়ে পিতা-পুত্রসহ আটক -৩ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত খাগড়াছড়িডে পূজার নিরাপত্তায় বিজিবি মোতায়েন রামগড়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও বিজিবির আর্থিক অনুদান চৌদ্দগ্রামে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিব নকলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি মাগুরায় রেড ক্রিসেন্ট মা ও শিশু হাসপাতালের পরিচালনা পর্ষদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাংলাদেশে ঢুকছে নতুন মাদক ‘কুশ’: কতটা বিপজ্জনক এই মাদক? এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা অপরাধ: মেহজাবীন দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

ঈদগাঁহতে ৮ হাজার ইয়াবা নিয়ে পিতা-পুত্রসহ আটক -৩

কক্সবাজার প্রতিনিধি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০
  • ৩২৬ বার

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁহতে ৮ হাজার ইয়াবা নিয়ে পিতা-পুত্রসহ ৩ জনকে আটক করা হয়েছে।

শনিবার ১২ ডিসেম্বর রাত ১০ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক সোমেন মন্ডলের সার্বিক তত্ত্বাবধানে ও পরিদর্শক চাঁন মিয়ার নেতৃত্বে ইসলামাবাদ খোদাইবাড়ী এলাকাস্থ চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পশ্চিম পার্শ্বে মেসার্স ইমন ফিলিং স্টেশনের সামনে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন আবু জাফর আনসারী (৪৯), পিতা- মৃত কবির আহামদ, সাং- ধর্মের ছড়া, ৮ নং ওয়ার্ড, ইসলামপুর ইউনিয়ন, থানা- কক্সবাজার সদর, মনজুর আলম (৪৭), পিতা- মৃত নুর আহামদ, সাং- উত্তর গোমাতলী, ৭ নং ওয়ার্ড, পোকখালী ইউনিয়ন, থানা- কক্সবাজার সদর ও মোঃ ইয়াছিন তুফা (৩০), পিতা- আবু জাফর আনসারী, সাং ধর্মের ছড়া, ৮ নং ওয়ার্ড, ইসলামপুর ইউনিয়ন, কক্সবাজার সদর।

এসময় ৩ জনকে ৮০০০ পিস ইয়াবাসহ আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

প্রাথমিক জিজ্ঞেসাবাদে জানা গেছে, তারা পরস্পরের সহযোগিতায় ঈদগাঁহ-ইসলামপুর ও এর আশপাশের এলাকায় দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা চালিয়ে আসছিল।

গ্রেফতারকৃত ব্যক্তি আবু জাফর আনসারী (৪৯) ও মোঃ ইয়াছিন তুফা (৩০) সম্পর্কে পিতা-পুত্র।

উক্ত ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক চাঁন মিয়া বাদী হয়ে আটককৃত ব্যক্তিদের আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১) সারণীর ১০(গ) ও ৪১ ধারায় কক্সবাজার সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন সহকারী পরিচালক সোমেন মন্ডল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net