1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার শালিখা আর.কে ডোর কারখানায় হামলা-ভাংচুর ও লুটপাট - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে ১৫ লিটার চোলাই মদ সহ ব্যবসায়ী গ্রেফতার নাঙ্গলকোটে তিন সহোদর দাদন কারবারে সর্বস্বান্ত শত শত পরিবার ঈদগাঁওয়ে শিশু অপহরণ, লাখ টাকা মুক্তিপণ দাবী ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে দেশে-বিদেশে বাংলাদেশের বিজয় অব্যাহত থাকবে : প্রধানমন্ত্রী সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে স্পিকারের অভিনন্দন পালেগ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা দেশে তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম ঈদগাঁওয়ে মহাসড়ক ঘেষে গড়ে উঠেছে অবৈধ বালুর পাহাড় কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ল্যাব সিলগালা ও জরিমানা  সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল

মাগুরার শালিখা আর.কে ডোর কারখানায় হামলা-ভাংচুর ও লুটপাট

মোঃ সাইফুল্লাহ ;

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০
  • ২৪৪ বার

মাগুরার শালিখা উপজেলায় আড়ুয়াকান্দি এলাকায় ৩ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার সকালে আর.কে ডোর কারখানায় হামলা চালিয়েছে এলাকাবাসী। এ সময় কারখানার অফিস কক্ষ ভাংচুর, ল্যাবটপসহ অফিসে থাকা নগদ ৮-১০ লক্ষ টাকা লুট হয়েছে বলে দাবি করছে কারখানা কতৃপক্ষ। এ ঘটনায় পুলিশ শালিখা উপজেলার হরিশপুর গ্রামের ৯ জনকে আটক করেছে।
আরকে ডোর কারখানার সত্ত্বাধিকারী জুয়েল হোসেন জানান, বুধবার বিকালে আমার কারখানার একটি মাল বোঝাই ট্রাক সীমাখালী বাজার দিয়ে যাওয়ার সময় পথিমধ্যে হরিশপুর গ্রামের রেজাউল নামের এক ব্যক্তির সাথে ট্রাকের ড্রাইভারের কথা কাটাকাটি হয়। এ সময় রেজাউল আমার ট্রাকের ড্রাইভারের উপর হামলা চালিয়ে আহত করে। এই ঘটনার সূত্র ধরে হরিশপুর গ্রামের জসিম মেম্বার, আঃ আজিজ, তরিকুল, হুমায়ন, করিব ও আলমগীরের নেতৃত্বে প্রায় ২ শতাধিক লোক বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় আমার চালু কারখানায় হামলা চালায়। এ সময় তারা আমার কারখানার জানালা, দরজার গ্লাস ভাংচুর করে। পরে অফিসে কক্ষে প্রবেশ করে চেয়ার, টেবিল ভাংচুরসহ অফিসে থাকা একটি ল্যাবটপ ও নগদ ৮-১০ লক্ষ টাকা লুট করে। অফিস লুটের পর তারা কারখানায় ঢোকার চেষ্টা করে ব্যর্থ হয়। হামলার সময় কারখানার কর্মরত শ্রমিকরা নিরাপত্তার জন্য চিৎকার করে পাশ্ববর্তী বিভিন্ন স্থানে ছুটে যায়।

তিনি আরো জানান, হামলাকারীদের মুল উদ্দেশ্য ছিল আমার কারখানাটি হামলা চালিয়ে অগ্নিসংযোগ করা। হামলার পরপরই আমি পুলিশকে অবগত করি। আমার কারখানায় বর্তমানে এলাকার প্রায় ২ শত নারী-পুরুষ শ্রমিক কাজ করে জীবিকা নির্বাহ করে। হামলার পর কারখানা আংশিক চালু রয়েছে। শ্রমিকদের নিরাপত্তার জন্য আমি জেলা পুলিশ সুপারের নিকট সহযোগিতা চেয়েছি।
জেলা পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান জানান, আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ইতিমধ্যে ৯ জনকে আটক করা হয়েছে। বাকী যারা ঘটনার সাথে জড়িত তাদের আটকের জন্য পুলিশের জোর চেষ্টা চলছে। ঘটনার সাথে জড়িতদের দ্রুত বিচার আইনে মামলা হবে। আমরা কারখানাটি বন্ধ না করে চালু রাখতে বলেছি। কারণ এ কারখানায় অনেক দরিদ্র শ্রমিক কাজ করে। এলাকায় উত্তেজনা এড়াতে কারখানায় পুলিশ পাহারায় রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net