1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
টালিগঞ্জে আবার ও বিয়ের সানাই! সাতপাকে বাঁধা পড়তে চলেছে দুই বাংলার জনপ্রিয় সুরকার অম্লান চক্রবর্তী ও সংগীত শিল্পী সোহিনী সাহা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কর্ণফুলীতে গরু চুরি, মাদক ও বিদ্যালয়ে চুরির ঘটনায় উদ্বেগ আইন-শৃঙ্খলা সভায় টহল জোরদারসহ একাধিক নির্দেশনা ঈদগাঁওয়ে দ্রুতগামী ট্রাক চাপায় শিশু নিহত পারিবারিক কলহের জের লাকসামে গৃহবধূর রহস্যজনক মৃত্যু মাগুরায়  ভাই ভাই বেকারীকে ৬০ হাজার টাকা জরিমানা ও দোকান বন্ধের নির্দেশ দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার মাগুরায় আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  তরুণ রেস্টুরেন্ট উদ্যেক্তা এস. আলম আলভির উদ্যাগে শহরে প্রথম প্যান এশিয়ান রেস্টুরেন্ট ‘নাযা’ প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে যৌথ সভাপতিত্ব বাংলাদেশের মাগুরায় বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ীর প্রাইভেট কার ছিনতাইয়ের অভিযোগ! সাতকানিয়ায় মুসলিম এইডের ত্রাণ বিতরণ

টালিগঞ্জে আবার ও বিয়ের সানাই! সাতপাকে বাঁধা পড়তে চলেছে দুই বাংলার জনপ্রিয় সুরকার অম্লান চক্রবর্তী ও সংগীত শিল্পী সোহিনী সাহা

বিনোদন প্রতিবেদক :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০
  • ৬৫১ বার

অতিমারির মধ্যেও চারিদিকে খারাপ খবরের মাঝেও সুখবর। বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন বাংলা ইন্ডাস্ট্রির পরিচিত সুরকার অম্লান চক্রবর্তী ও সংগীত শিল্পী সোহিনী সাহা। জানুয়ারী মাসেই তাদের চার হাত এক হতে চলেছে। সোশ্যাল মিডিয়ায় অম্লান ও সোহিনীর বিয়ে নিয়ে যে জোরদার চর্চা শুরু হয়েছিল সেই রহস্যের সমাধান করতেই আমরা পৌঁছে গেছি অম্লান চক্রবর্তী ও সোহিনী সাহার কাছে।

তাহলে প্রেমের প্রস্তাবটা প্রথম কে দিয়েছিল?

সোহিনী: ভালো প্রশ্ন করেছো তো, এই রে ব্যাপারটা তো ভেবে দেখা হয়নি। আসলে আমরা কেউ কাউকে প্রপোস
করিনি। কিন্তু এবার মনে হচ্ছে প্রপোসটা করেই ফেলতে হবে।

এই ব্যাপারে অম্লান চক্রবর্তীকে জিজ্ঞাসা করলে তিনি বলেন “সোহিনীর সাথে আমার আলাপ সোশ্যাল মিডিয়ায় তাও ৫ বছর আগে। তখন অল্প কথাবার্তা হতো। কিন্তু এই লকডাউনের মধ্যে সোহিনীর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটা গান আমার আমার খুব ভালো লাগে, ওকে ম্যাসেজ করি, সেই থেকেই আবার নতুন করে কথাবার্তা শুরু হয়। কথা হতে হতেই একটা সময় বুঝতে পারি যে সোহিনীর সাথে কথা বলতে ভালোলাগে। মনে হয় সোহিনী সেই মেয়ে যার সাথে সারাটা জীবন কাটানো যায়।

আমরা দুজনেই ভীষণ সংসারী টাইপের মানুষ। তাই আমরা সবাইকে নিয়েই থাকতে চাই। তাই প্রেম হবার সাথে সাথেই আমরা দুই পরিবারের সম্মতিতে বিয়ের সিদ্ধান্তটাও নিয়ে নি। হ্যাঁ ২০২১ এর জানুয়ারিতেই আমরা বিয়ে করছি। তারিখটা ক্রমশ প্রকাশ্য। তো সবার ভালোবাসা, আশীর্বাদ নিয়েই আমরা আমাদের নতুন জীবনের পথচলাটা শুরু করতে চাই। আপনারা আমাদের আগামী জীবনের জন্য আশীর্বাদ করবেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net