1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল চালক এক যুবকের মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পালেগ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা দেশে তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম ঈদগাঁওয়ে মহাসড়ক ঘেষে গড়ে উঠেছে অবৈধ বালুর পাহাড় কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ল্যাব সিলগালা ও জরিমানা  সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল কৃষকদের নিয়ে মাঠ দিবস: উৎপাদন বাড়াতে নবীনগরে উদ্যোগ জাল কাগজপত্রের স্রষ্টা বিষু : আছে একাধিক মামলাও ‘রাজস্ব ফাঁকি, স্বাক্ষর জালিয়াতি, অবৈধ কাগজপত্রে রিট’ চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু

মাগুরায় সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল চালক এক যুবকের মৃত্যু

মোঃ সাইফুল্লাহ ;

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০
  • ২৭৩ বার

মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল- লাঙ্গলবাধ ওয়াবদা সড়কের মাটিকাটা – গোয়ালবাড়ি নামক স্থানে ১৯ ডিসেম্বর শনিবার বিকেলে ইট বোঝায় মেসার্স এইচ এস বি এন্টারপ্রাইজ মাগুরা নামে একটি ট্রাকের ধাক্কায় নাজমুল হোসেন (১৯)নামে মোটর সাইকেল চালক এক যুবকের মৃত্যু হয়েছে।

জানা গেছে মাগুরার রামনগর এলাকা থেকে ইট বোঝাই করে জলাঙ্গলবাধের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে দ্রুত গতিতে ছুটে আসা মোটর সাইকেল কে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে । ঘটনাস্থলে ট্রাকটি রেখে ড্রাইভার পালিয়ে গেছে বলে জানা যায়। নাজমুল শ্রীপুর উপজেলার দারিয়াপুর গ্রামের আবুল কালাম আজাদ এর পুত্র ।

এ ব্যাপারে ঘটনাস্থলে উপস্থিত শ্রীপুর থানার নাকোল পুলিশ ক্যাম্পের এসআই প্রসেনজিৎ বলেন , আমরা ট্রাকটিকে আটক করেছি । হাল রিপোর্ট সংগ্রহ চলছে। লাশের স্বজনরা এখনো আসেনি । থানার ওসি স্যারের নির্দেশ অনুযায়ী কাজ করবো। এদিকে রাত সাড়ে ৭টার দিকে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ আলী আহমেদ মাসুদ দূর্ঘটনায় এক যুবকের মৃত্যুর কথা নিশ্চিত করে মোবাইলে আমাদের প্রতিনিধিকে জানান- নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত আমাদের নিকট কেউ কোনো অভিযোগ নিয়ে আসেনি,আসলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
নাজমুলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net