1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রামগড়ে কৃষকদের মাঝে প্রণোদনার সার ও বীজ বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে যৌথ সভাপতিত্ব বাংলাদেশের মাগুরায় বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ীর প্রাইভেট কার ছিনতাইয়ের অভিযোগ! সাতকানিয়ায় মুসলিম এইডের ত্রাণ বিতরণ আত্মগোপনে থাকার পর ডিবির হাতে গ্রেপ্তার সাবেক মেয়র রাসেল ও বশির আহমেদ নাজিরহাট পৌরসভার প্রকল্প পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগ চট্টগ্রামের পরিচালক ঈদগাঁওয়ে পরিবেশ রক্ষায় থানা পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত গ্রীনপয়েন্ট স্কুল এন্ড কলেজ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি -২০২৬ অনুষ্ঠিত রাস্তায় পড়ে থাকা অসুস্থ বাবাকে অবশেষে চিকিৎসায় নিলেন প্রবাসী ছেলে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত

রামগড়ে কৃষকদের মাঝে প্রণোদনার সার ও বীজ বিতরণ

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০
  • ২৮৯ বার

জেলার রামগড়ে সরকারী প্রণোদনার অংশ হিসেবে ৮১০ জন কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

রবিবার দুপুরে রামগড় কৃষি সম্প্রসারণ অফিস প্রাঙ্গনে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন রামগড় উপজেলা পরিষদ এর চেয়ারম্যান বিশ্ব প্রদীপ ত্রিপুরা।

উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণবিদ সানাউল হক এর সঞ্চালনায় সহকারী কমিশনার (ভুমি) সজিব কান্তি রুদ্র এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ আলী আহমদ, উপজেলা মৎস‍্য অফিসার বিজয় কুমার দাস, পিআইও মোহাম্মদ মনছুর আহমেদ, আইসিটি প্রোগ্রামার রেহান উদ্দিন, বিআরডিবি কর্মকর্তা মফিজুর রহমান, রামগড় উপজেলা প্রেস ক্লাব সভাপতি মো: নিজাম উদ্দিন, পাহাড়ীয়া সোসাইটির চেয়ারম্যান সাংবাদিক মোশাররফ হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ শরীফ উল্লাহ, মাইনুদ্দিন মোহাম্মদ মোস্তফা, মো: শহীদুল্লাহ, এমদাদুল ইসলাম, মোঃ রহিম, আপ্রুনু মার্মা, তসলিম উদ্দিন প্রমুখসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ ও উপকারভোগী কৃষকরা।

বোরো মৌসুমের গম ভূট্রা সরিষা সূর্যমুখী চিনাবাদাম শীতমুগ পেয়াজ ও পরবর্তী খরিপ /মৌসুমে গ্রীস্মকালীন মুগ বীজ ও সার বিতরণ কার্যক্রমে উদ্বোধনী দিনে ২১০ জন কৃষকের মাঝে সার ও বীজ তুলে দেন প্রধান অতিথি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net