1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
স্বামীর নির্যাতনে ৪ দিন পর স্ত্রীর মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে ১৫ লিটার চোলাই মদ সহ ব্যবসায়ী গ্রেফতার নাঙ্গলকোটে তিন সহোদর দাদন কারবারে সর্বস্বান্ত শত শত পরিবার ঈদগাঁওয়ে শিশু অপহরণ, লাখ টাকা মুক্তিপণ দাবী ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে দেশে-বিদেশে বাংলাদেশের বিজয় অব্যাহত থাকবে : প্রধানমন্ত্রী সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে স্পিকারের অভিনন্দন পালেগ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা দেশে তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম ঈদগাঁওয়ে মহাসড়ক ঘেষে গড়ে উঠেছে অবৈধ বালুর পাহাড় কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ল্যাব সিলগালা ও জরিমানা  সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল

স্বামীর নির্যাতনে ৪ দিন পর স্ত্রীর মৃত্যু

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০
  • ২০৯ বার

বিয়ের এক বছর পূর্ণ না হতেই স্বামীর নিষ্ঠুর নির্যাতনের শিকার হয়ে আকলিমা আক্তার (২০) নামে এক গৃহবধু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়ে।

শনিবার দুপুর ১টার সময় রামগড় সরকারি হাসপাতালে মারা যায় আকলিমা। নিহত আকলিমা জেলার মানিকছড়ি উপজেলার কালাপানি গ‍্যাসফিল গ্রামের মোহাম্মদ আনোয়ার হোসেনের ২য় মেয়ে বলে জানা গেছে।

নিহতের বড় ভাই মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ২০১৯ সালের শেষের দিকে আমার বোন আকলিমার সাথে চট্টগ্রামের ভুজপুর থানার বাগান বাজার ইউনিয়ন এর লালমাই গ্রামের মরহুম আবদুল লতিফের ছেলে আমজাদ হোসেন (২৫) এর বিয়ে হয়। বিয়ের পর থেকে নানা অযুহাতে আমজাদ বোনকে গালমন্দ ও নির্যাতন করতো বলে বোন আমাদেরকে জানিয়েছিল। আমরা আমজাদের চাহিদা অনুযায়ী টাকা পয়সা দিয়ে আসছি। আমজাদ মাদকে আসক্ত ছিল। টাকা পয়সা দিলে কিছুদিন নির্যাতন বন্ধ থাকতো। এভাবে প্রতিদিন আমার বোনকে আমজাদ মানসিক ও শারীরিক নির্যাতন করে আসছিল। স্বামীর এমন নিষ্ঠুর নির্যাতনের পরও আমরা বোনকে ধর্য ধরে সংসার করার জন্য পরামর্শ দিতাম। গত বুধবার ৯ ডিসেম্ববর আমার বোনকে নেশাবস্থায় আমজাদ এবং তার মা মারধর করে তারপর জোরপূর্বক মুখে বিশ ঠেলে দিয়ে নিজে আত্মহত্যা করেছে বলে আমাদেরকে ফোন দিয়ে জানায়। আমার বোনের আত্মচিৎকারের ফোন রেকর্ডও আমাদের কাছে রয়েছে। নির্যাতনের একপর্যায়ে জ্ঞান হারিয়ে পেললে সবাই পালিয়ে যায়। পরে প্রতিবেশি ও আমজাদের বড় ভাই সাদ্দাম রামগড় সরকারি হাসপাতালে নিয়ে এসে ভর্তি করে চলে যান। আমার বোন ৪ দিন শারীরিক যন্ত্রণা নিয়ে আজ দুপুরে মারা যায়। আমজাদ বর্তমানে পলাতক রয়েছেন।

মামলার বিষয়ে তিনি জানান আমরা ভুজপুর থানায় একটি হত্যা মামলা করার প্রক্রিয়ায় আছি।

রামগড় থানার এসআই আনোয়ার হোসেন জানান, পারিবারিক সমস্যার কারনে মৃত্যুর ঘটনাটি ঘটতে পারে। এবিষয়ে নিহতের পরিবারের লোকজন ভুজপুর থানায় মামলা করবে তা আমাদের জানিয়েছেন।

ছবি: আকলিমা ও আমজাদের বিয়ের ছবি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net