1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ইউপি মেম্বারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা লাকসামে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা ভাঙচুর-লুটপাট আহত-৪ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর তহবিল’র ঈদ উপহারের অনুদান নিয়ে অপপ্রচারের ব্যাখ্যা দিলেন এমপি ফখরুল ইসলাম  খুটাখালী বিএনপির  সম্মেলন ও কাউন্সিলে  প্রার্থীতা ঘোষণা করলেন আনিস,  সাধারন সম্পাদক হিসাবে পেতে চায় তৃণমূল নেতাকর্মীরা নবীনগরে সাংবাদিককে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ইসলামপুর মনুমিয়ার  বাজারে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ ফেরত ও এস আলমের বিচার দাবিসহ ছয় দফা দাবিতে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত  আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী ঈদগাঁওয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩ সমাজ পরিবর্তনের মূল শক্তি একতাবদ্ধ থাকা রাঙ্গাবলীতে আয়রন ব্রিজ ভেঙে খালে আহত ১  সোনারগাঁয়ে জামায়াতের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতিমূলক আলোচনা

ইউপি মেম্বারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা লাকসামে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা ভাঙচুর-লুটপাট আহত-৪

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০
  • ২২৬ বার

কুমিল্লা জেলা প্রতিনিধি :
কুমিল্লার লাকসাম উপজেলা হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। গত (২১ ডিসেম্বর) রোববার দুপুর ১১টার পর থেকে প্রায় দেড় ঘণ্টা ধরে চলা এই ভাঙচুর-লুটপাটের সময় নারী-পুরুষসহ ৪ জনকে পিটিয়ে আহত করা হয়। ৯৯৯ ফোন পেয়ে লাকসাম থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনেন এবং স্হানীয়দের সহায়তা গুরুতর আহত ব্যক্তিদেরকে তাদের স্বজনদের মাধ্যমে কুমিল্লা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।ঘটনাটি ঘটছে উপজেলার মুদাফরগুঞ্জ (দঃ) ইউনিয়ন শ্রীয়াং গ্রামে বেনু মাধব দাসের বাড়িতে। এ ঘটনায় ভুক্তভোগী বেনু মাধব দাসের ছেলে শিপন চন্দ্র দাস বাদী হয়ে ২২ ডিসেম্বর সোমবার কুমিল্লা আদালতে স্হানীয় মেম্বার শহিদউল্লা চৌধুরীসহ ৯ জনের নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে মামলা করেন। মামলা হওয়ার পর নিরাপত্তাহীনতা ভুগছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

মামলা ও স্হানীয় সুত্র, উপজেলার মুদাফরগুঞ্জ (দঃ) ইউনিয়ন শ্রীয়াং গ্রামে বেনু মাধব দাস ও মৃত হারাধন দুই ভাইয়ের সন্তানের মধ্যে সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে। তাদের সম্পত্তি নিয়ে দুই পক্ষের মধ্যে একাধিক মামলা-হামলাও হয়েছে। গত (২১ ডিসেম্বর) রবিবার দুপুরে মৃত হারাধনের ছেলে টিটু ভৌমিক ও প্রিয়াংকা রানী সরকার তাদের সম্পত্তি দখল করার জন্য স্হানীয় ওয়ার্ড মেম্বার শহিদউল্লা চৌধুরী নেতৃত্বে কয়েজন সন্ত্রাসী নিয়ে তাদের বাড়িতে হামলা ও ভাংচুর চালায়। হামলার সময় আসবাবপত্র তছনছ ও ভাঙচুর করে। ঘরে থাকা নগদ টাকা এবং স্বর্ন গয়না মূল্যবান জিনিসপত্র লুট করে। এ সময় বেনু মাধব দাসের স্ত্রী- সন্তান ও জামাইতাকে বেধড়ক পেটানো হয়। আহত স্বজনদের চিকিৎসকের আশ পাশের লোকজন আসতে দেরি দেখে ৯৯৯ নম্বার ও লাকসাম ওসি ফোন করেন। পুলিশ ঘটনার স্হলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। এদিকে আহত ব্যক্তিদেরকে তাদের স্বজনদের মধ্যে হাসপাতালে পাঠানো হয়।

গত ২২ ডিসেম্বর সোমবার ভুক্তভোগীবেনু মাধব দাসের ছেলে শিপন চন্দ্র দাস বাদী হয়ে স্হানীয় ওয়ার্ড মেম্বার শহিদউল্লা চৌধুরী, টিটু ভৌমিক, সাইফুল, প্রিয়াংকা রানী সরকার, জাহিদ হোসেন, হৃদয়,মহিন উদ্দিন, আলমগীর হোসেন ও মালেকসহ ৯ জনের নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে কুমিল্লা আদালতে মামলা করেন। মামলা খবর শুনে অভিযুক্ত ব্যক্তিরা মামলা তুলে নিতে বাদীকে বিভিন্ন ভাবে হুমকি প্রদান করে এবং নিরাপত্তাহীনতা ভুগছেন বলে ভুক্তভোগী পরিবাররা জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net