1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কিশোরগঞ্জে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত

কিশোরগঞ্জে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০
  • ২৫৭ বার

হাম-রুবেলা রোগের প্রকোপ থেকে সুরক্ষার জন্য কিশোরগঞ্জে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। শনিবার (১২ ডিসেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে এ ক্যাম্পেইন উদ্বোধন করেন জেলা প্রশাসক মো, সারওয়ার মুর্শেদ চৌধুরী।
এ উপলক্ষে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো, সারওয়ার মুর্শেদ চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার),শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. এহসানুল হক মুকুল, ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের উপপরিচালক ডা. মো. হেলাল উদ্দিন, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক আবু তাহা মো. এনামুর রহমান এবং জেলা বিএমএ সাধারণ সম্পাদক ডা. এম এ ওয়াহাব বাদল।

অনুষ্ঠানে প্রতীকী হিসেবে দুইটি শিশুকে টিকা দিয়ে জেলায় হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করা হয়।

সভাপতির বক্তৃতায় সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানান, জেলার ১৩টি উপজেলার মধ্যে কিশোরগঞ্জ সদর এবং অষ্টগ্রাম উপজেলায় শনিবার (১২ ডিসেম্বর) থেকে এই ক্যাম্পেইন শুরু করা হয়েছে। এছাড়া কিশোরগঞ্জ, ভৈরব ও বাজিতপুর উপজেলায়ও একযোগে এই ক্যাম্পেইন শুরু হয়েছে। অন্যান্য উপজেলায় ধাপে ধাপে হাম-রুবেলা ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মোস্তাফিজুর রহমান।

এ সময় টিকাদান সংশ্লিষ্ট স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে গত বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত প্রেস কনফারেন্সে জানানো হয়, ক্যাম্পেইনে স্বাস্থ্যবিধি মেনে কিশোরগঞ্জ জেলায় ৯ মাস থেকে ১০ বছর বয়সী মোট ৮ লাখ এক হাজার ৩০৫ জন শিশুকে হাম-রুবেলার টিকা দেয়া হবে।

জেলার ৮ হাজার ২৪৯টি কেন্দ্রে স্বাস্থ্যবিভাগ ও পরিবার পরিকল্পনা বিভাগের মোট ৭ হাজার ১০৩ জন কর্মী ক্যাম্পেইন বাস্তবায়নে কাজ করবেন।

জেলার দুর্গম এলাকা বিশেষ করে হাওর এলাকায় বিশেষ কেন্দ্র স্থাপনের মাধ্যমে ক্যাম্পেইনটি বাস্তবায়ন করা হবে।

এছাড়া বাদপড়া শিশুদের টিকাদানের আওতায় আনতে মপ-আপ টিম প্রতি উপজেলায় ও পৌরসভায় ৬ দিন করে কাজ করবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net