1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুমিল্লায় মানসিক চিকিৎসার নামে শিকল দিয়ে বেঁধে নির্যাতন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর তহবিল’র ঈদ উপহারের অনুদান নিয়ে অপপ্রচারের ব্যাখ্যা দিলেন এমপি ফখরুল ইসলাম  খুটাখালী বিএনপির  সম্মেলন ও কাউন্সিলে  প্রার্থীতা ঘোষণা করলেন আনিস,  সাধারন সম্পাদক হিসাবে পেতে চায় তৃণমূল নেতাকর্মীরা নবীনগরে সাংবাদিককে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ইসলামপুর মনুমিয়ার  বাজারে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ ফেরত ও এস আলমের বিচার দাবিসহ ছয় দফা দাবিতে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত  আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী ঈদগাঁওয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩ সমাজ পরিবর্তনের মূল শক্তি একতাবদ্ধ থাকা রাঙ্গাবলীতে আয়রন ব্রিজ ভেঙে খালে আহত ১  সোনারগাঁয়ে জামায়াতের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতিমূলক আলোচনা

কুমিল্লায় মানসিক চিকিৎসার নামে শিকল দিয়ে বেঁধে নির্যাতন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০
  • ২২২ বার

আমিনুল হক, বিশেষ প্রতিনিধি :
গোপন সূত্রে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগ এর যৌথ উদ্যোগে আজ কুমিল্লা আদর্শ সদর উপজেলার দূর্গাপুর ইউনিয়নে অবস্থিত মধ্যপাড়া এলাকার একটি বাড়িতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় । বাড়ির মালিকের বিরুদ্ধে কোনো সরকারী অনুমোদন ছাড়াই মানসিক চিকিৎসার নামে রোগীদের শারীরিক নির্যাতন করা,পূতি গন্ধময় পরিবেশে রোগীদের শিকল বেঁধে আটক রাখা,তীব্র শীতের মধ্যেও রোগীদের পুকুরে নেমে গোসল করতে বাধ্য করানো সহ নানা রোমহর্ষক অভিযোগ করে প্রতিবেশী ও এলাকাবাসী।অভিযানের সময় প্রতিটি অভিযোগের সত্যতা মিলে।এ সময় সুস্থ রোগীকেও অসুস্থ হিসেবে আটক রাখা,মানবাধিকারের চরম লংঘন, অতি নিম্নমানের খাদ্য সরবরাহ,অননুমোদিত ঔষধ রাখা ও অনুমোদন ছাড়াই প্রতিষ্ঠান চালানোর দায়ে বাড়ির মালিককে অভিযুক্ত করা হয়।
বিজ্ঞ আদালত বাড়ির মালিককে বিশ হাজার টাকা অর্থদণ্ড ও রোগীদেরকে আগামী ৭ দিনের মধ্যে তাদের স্ব স্ব অভিভাবকগণের কাছে পৌঁছে দেয়া সহ ভবিষ্যতে এ ধরনের কাজ না করার মুচলেকা আদায় করা হয়।জেলাপ্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জনাব মাজহারুল ইসলাম এ রায় প্রদান করেন। এসময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন কুমিল্লা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ সৌমেন রায়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net