1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রাম রাঙামাটি মহাসড়কের গহিরা চৌমুহনীতে অবৈধ গাড়ি পার্কিং কারণে তীব্র যানজট - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৩ জুন ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রীর তহবিল’র ঈদ উপহারের অনুদান নিয়ে অপপ্রচারের ব্যাখ্যা দিলেন এমপি ফখরুল ইসলাম  খুটাখালী বিএনপির  সম্মেলন ও কাউন্সিলে  প্রার্থীতা ঘোষণা করলেন আনিস,  সাধারন সম্পাদক হিসাবে পেতে চায় তৃণমূল নেতাকর্মীরা নবীনগরে সাংবাদিককে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ইসলামপুর মনুমিয়ার  বাজারে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ ফেরত ও এস আলমের বিচার দাবিসহ ছয় দফা দাবিতে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত  আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী ঈদগাঁওয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩ সমাজ পরিবর্তনের মূল শক্তি একতাবদ্ধ থাকা রাঙ্গাবলীতে আয়রন ব্রিজ ভেঙে খালে আহত ১ 

চট্টগ্রাম রাঙামাটি মহাসড়কের গহিরা চৌমুহনীতে অবৈধ গাড়ি পার্কিং কারণে তীব্র যানজট

শাহাদাত হোসেন, (রাউজান চট্টগ্রাম প্রতিনিধি:)

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০
  • ২৯৭ বার

চট্টগ্রাম রাঙামাটি মহাসড়কের রাউজান গহিরা চৌমুহনী ও গহিরা-ফটিকছড়ি সংযোগ সড়কে অবৈধ গাড়ি পার্কিং,সড়কের পাশে সিএনজি অটোরিক্সা স্টেশন ও ফুটপাত দখল করায় প্রতিনিয়ত যানজট সৃষ্টি হতে দেখা যায়।

গহিরা-ফটিকছড়ি সংযোগ সড়কে যানজটের সৃষ্টির কারণ সড়কে অবৈধ গাড়ি পার্কিং ও মাঝপথে মালবোঝাই ট্রাক দাঁড় করিয়ে মালামাল আনলোড করা, আবার অনেকে মাঝপথে গাড়ি দাঁড় করিয়ে যাত্রী উঠানামা উঠানামা করে মাঝপথে গাড়ি রেখে চায়ের দোকানে আড্ডায় দিতেও দেখা যায়।দীর্ঘ এই যানজটের কারণে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছে যাত্রী ও সাধারণ পথচারীরা।

অপরদিকে গহিরা চৌমুহনী রাঙামাটি মহাসড়কের দুই পাশে সড়ক দাঁড়িয়ে থাকেন শত শত সিএনজি অটোরিক্সা। অর্ধেক সড়ক দখল করে ব্যবসা করছেন এক শ্রেণীর মানুষ। তাদের কাছ থেকে প্রতিদিন ৫০- ১০০ টাকা করে চাঁদ আদায় করে প্রভাবশালী ব্যক্তিরা।এ মহাসড়কে অবৈধ গাড়ি পার্কিং ও ফুটপাত দখল করে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠার কারণে গহিরা চৌমুহনীতে সব সময় লেগে থাকে যানজট।গতকাল এমনটি দৃশ্য চোখে পড়ে।দীর্ঘ যানজটে আটকে আছে অনেক গাড়ি। ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের।

সচেতন মহল জানান,গহিরা চৌমুহনীতে অবৈধ গাড়ি পার্কিং ও ফুটপাত দখল করে গড়ে উঠা ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত কোন ব্যবস্থা না নেওয়ায় এ সব সমস্যা হচ্ছে।সড়ক থেকে অবৈধ গাড়ি পার্কিং ও ফুটপাত দখলমুক্ত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন জনসাধারণ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net