1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে জায়েদা রহমান স্মৃতি পাঠাগারের শুভ উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
স্বৈরাচারের ফেরার পথ খুলে দিলে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি হবে: প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন নোয়াখালীর কোম্পানীগঞ্জে ৭০% ভর্তুকি ও বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ দুপুরে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেবেন ইশরাক হোসেন মাগুরায় ভ্রাম্যমান আদালত কর্তৃক ৩ ইটভাটাকে ১৫লাখ টাকা জরিমানা সোনারগাঁয়ে কাজীর ওপর হামলার প্রতিবাদ, জড়িতদের গ্রেফতারের দাবি জামায়াতের মাগুরায় মাদক বিরোধী অভিযানে নারীসহ গ্রেফতার -২ ৪ হাজার পিস ইয়াবা, ১টি প্রাইভেট কার ১টি মোটরসাইকেল ও ৬ লক্ষ টাকা উদ্ধার! মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের খুলনা বিভাগীয় লং মার্চের প্রস্তুতি সভা অনুষ্ঠিত রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান 

চৌদ্দগ্রামে জায়েদা রহমান স্মৃতি পাঠাগারের শুভ উদ্বোধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০
  • ৩০৬ বার

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: জ্ঞানের আলো ছড়িয়ে দেয়ার মহান প্রত্যয়কে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে “জায়েদা রহমান স্মৃতি পাঠাগার” এর শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার কালিকাপুর ইউনিয়নের জামমুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে পাঠাগারের শুভ উদ্বোধন করেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড ঢাকা এর সচিব ড. মো: নিজামুল করিম। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম নওয়াব ফয়েজুন্নেছা সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহযোগি অধ্যাপক ও বিভাগীয় প্রধান মো: হাসনাত মাহবুব। জায়েদা রহমান স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান ও আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মো: ইলিয়াছ মজুমদারের সভাপতিত্বে এবং কুমিল্লা বিজ্ঞান কলেজের অধ্যক্ষ আবু জাফর মো: সালমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা স্কুলের প্রধান শিক্ষক রাশেদা আক্তার, জিয়ারাহ্ এয়ার ইন্টারন্যাশনাল এর স্বত্ত্বাধিকারী ও এন সি এল ওভারসীজের পার্টনার মো: আবুল কাশেম মজুমদার, কানাডা প্রবাসী, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মো: রুহুল আমিন, এল এফ লজিস্টিক বাংলাদেশ লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর ও কান্ট্রি হেড মো: মোবারক হোসেন, পাঠাগারের সভাপতি সার্জেন্ট মো: ইকবাল মজুমদার, বিশিষ্ট সমাজসেবক মো: রফিকুল ইসলাম, রামপুর নাসির মেমোরিয়াল ডিগ্রী কলেজের প্রভাষক মো: আনোয়ার হোসেন, পাঠাগারের প্রধান উপদেষ্টা মো: জাহাঙ্গীর আলম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জায়েদা রহমান স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা পরিচালক ইঞ্জিনিয়ার মো: ইবনে কাউছার মজুমদার, ছাতিয়ানী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো: মামুনুর রহমান, টিএসআই মো: মশিউর রহমান, সাংবাদিক মো: মনোয়ার হোসেন, বিশিষ্ট সমাজসেবক মো: মফিজুল ইসলাম, আতর ইসলাম, মো: সোলায়মান, আব্দুর রাজ্জাক, মো: ইবনে মেহেদী ইমরান মজুমদার, জয়নাল আবেদীন, ফয়সাল আহমেদ, ওমর ফারুক হাসিব, জয়নাল আবেদীন আনাস, পিয়াস, সজীব, আরমান, তাহসীন, সৈকত, অন্তর প্রমুখ। অনুষ্ঠান শেষে জায়েদা রহমান স্মৃতি পাঠাগারের উদ্যোগে আয়োজিত বিজয় দিবস কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও স্থানীয় হতদরিদ্র-অসহায় শীতার্ত মানুুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net