1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঢাকা মহানগরীতে পূর্বানুমতি ছাড়া সভা-সমাবেশের উপর নিষেধাজ্ঞা জারির নিন্দা ও প্রতিবাদ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

ঢাকা মহানগরীতে পূর্বানুমতি ছাড়া সভা-সমাবেশের উপর নিষেধাজ্ঞা জারির নিন্দা ও প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০
  • ৩৫৫ বার

ঢাকা মহানগরীতে পূর্বানুমতি ছাড়া সভা-সমাবেশের উপর নিষেধাজ্ঞা জারির নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ৩ ডিসেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন,

“২ ডিসেম্বর ঢাকা মহানগর পুলিশ কমিশনারের পক্ষ থেকে পূর্বানুমতি ছাড়া সকল প্রকার ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক সভা-সমাবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জনগণের মতামতের প্রতি কোনো তোয়াক্ক না করে সরকারের এই সিদ্ধান্ত সংবিধান পরিপন্থি এবং মৌলিক মানবাধিকারের চরম লংঘন। দেশের যে কোনো নাগরিক ও সংগঠনের অবাধে সভা-সমাবেশের করার এবং মতপ্রকাশের স্বাধীনতা সংবিধান স্বীকৃত মৌলিক অধিকার। আমরা সরকারের এই গণবিরোধী সিদ্ধান্তের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

দেশবাসী গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছে যে, ফ্যাসিবাদী এই সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক সংবিধান বিরোধী সিদ্ধান্ত গ্রহণ করছে। গণতন্ত্র ও মানুষের মত প্রকাশের স্বধীনতাকে হরণ করছে। সরকারের অনিয়ম, দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে যাতে কেউ কথা না বলতে পারে সেজন্য প্রতিবাদী কন্ঠকে রুদ্ধ করা হচ্ছে। এভাবে কখনো কোনো দেশ চলতে পারে না। দেশের সংবিধান ও মৌলিক মানবাধিকার পরিপন্থি ও গণবিরোধী এই সিদ্ধান্ত বাতিল করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।

সরকরের গণবিরোধী সকল সিদ্ধান্ত ও ফ্যাসিবদী কর্মকান্ডের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমরা দেশবাসীর প্রতি আহবান জানাচ্ছি।”

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net