1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসে বিএনপি নেতা রবি হোসেন সরকারের জানাজায় মানুষের ঢল - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কর্ণফুলীতে গরু চুরি, মাদক ও বিদ্যালয়ে চুরির ঘটনায় উদ্বেগ আইন-শৃঙ্খলা সভায় টহল জোরদারসহ একাধিক নির্দেশনা ঈদগাঁওয়ে দ্রুতগামী ট্রাক চাপায় শিশু নিহত পারিবারিক কলহের জের লাকসামে গৃহবধূর রহস্যজনক মৃত্যু মাগুরায়  ভাই ভাই বেকারীকে ৬০ হাজার টাকা জরিমানা ও দোকান বন্ধের নির্দেশ দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার মাগুরায় আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  তরুণ রেস্টুরেন্ট উদ্যেক্তা এস. আলম আলভির উদ্যাগে শহরে প্রথম প্যান এশিয়ান রেস্টুরেন্ট ‘নাযা’ প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে যৌথ সভাপতিত্ব বাংলাদেশের মাগুরায় বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ীর প্রাইভেট কার ছিনতাইয়ের অভিযোগ! সাতকানিয়ায় মুসলিম এইডের ত্রাণ বিতরণ

তিতাসে বিএনপি নেতা রবি হোসেন সরকারের জানাজায় মানুষের ঢল

মোঃ জুয়েল রানা, তিতাসঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০
  • ২৪৬ বার

কুমিল্লার তিতাস উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ রবি হোসেন সরকারের জানাজার নামাজে মানুষের ঢল নেমে পরে।

তিনি গতকাল শনিবার রাত সাড়ে ১১ টার দিকে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল(৬০)।

৬ ডিসেম্বর রবিবার সকাল সাড়ে ৯ টার দিকে ঢাকায় প্রথম জানাযা এবং বিকাল সাড়ে ৪ টার দিকে কুমিল্লার তিতাস উপজেলার মাছিমপুর নিজ গ্রামে মরহুমের দ্বিতীয় জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ মেয়ে ও ১ ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী ও রাজনৈতিক শুভকাঙ্খী রেখে গেছেন।

মরহুমের জানাজার নামাজে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন, বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ আক্তারুজ্জামান সরকার, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ জাহাঙ্গীর আলম, তিতাস উপজেলা বিএনপি’র সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ সালাহউদ্দিন সরকার ও সাধারণ সম্পাদক মোঃ ওসমান গনি ভূঁইয়া, ঢাকা মহানগর কৃষক দলের সহ-সভাপতি ও কদমতুলী থানা বিএনপি’র সহ-সভাপতি মোঃ ইয়ার হোসেন ববি, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি মোঃ ডালিম সরকার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আলম সরকার, চান্দিনা পৌর আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও পৌর সভার ১ নং ওয়ার্ড কাউন্সিলার আক্তার হোসেন নাদিম, তিতাস উপজেলা বিএনপি’র সহ-সভাপতি হাজী আলী হোসেন মোল্লা,মোঃ মিজানুর রহমান ভুলু সিকদার, যুগ্ম-সাধারণ সম্পাদক ডাঃ আবু নাছের, হাজী মোবারক হোসেন মোবা মোল্লা, উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ মোকবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম জাদু মোল্লা, কাজী কবির হোসেন সেন্টু, কৃষি বিষয়ক সম্পাদক সৈয়দ মোঃ মোহাজ্জেম হোসেন সরকার, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ রিপন হাসান, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম- সাধারণ সম্পাদক ডাঃ গোলাম জিলানী, বিশিষ্ট ব্যবসায়ী আলমগির হোসেন সরকার, মোঃ শহিদ সরকার, মোঃ মোবারক হোসেন, দাউদকান্দি উপজেলা যুবদল নেতা ভিপি জাহাঙ্গীর, তিতাস উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মোঃ জহির, মোঃ নজরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ ফারুক হোসেন ভূঁইয়া, শ্রমিক দলের সভাপতি মোঃ আদিলুর রহমান, কলাকান্দি ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক হাসান মাহমুদ অপু, উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি মোঃ মনির হোসেন, উপজেলা ছাত্র দলের সভাপতি মোঃ মাঈন উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ মফিজুল ইসলামসহ দাউদকান্দি, মেঘনা, হোমনা ও তিতাস উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন এলাকার মুসল্লী।

মরহুমের জানাজার নামাজে ইমামতি করেন উপজেলার কলাকান্দি ইউনিয়নের বড় মাছিমপুর গ্রামের মরহুম নাকু বেপারী বাড়ী বাইতুন নুর জামে মসজিদের পেশ ইমাম হযরত মাওলানা মোসলেম উদ্দিন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net