1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নওগাঁর প্রবীণ সাংবাদিক বিশ্বনাথ দাসের প্রয়াণ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার লংমার্চ করে অশান্তি সৃষ্টির চেষ্টা বরদাশত করা হবে না: এ্যানি মাগুরার শ্রীপুরে মাদক ও সন্ত্রাস বিরোধী র‍্যালি অনুষ্ঠিত সৌদির দাম্মাম বিমানবন্দরে হামলায় ঝরল ২ প্রাণ, আহত দুই বাংলাদেশি মাগুরায় যুবদল নেতা শাকের হত্যায় মামলা দায়ের, আটক-২ মাগুরায় নানা আয়োজনে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজের এইচ এস সি ১৯৮৬ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত রাঙ্গাবালীতে মৎস্যজীবী দলের কমিটি গঠন সভাপতি গনি, সাধারণ সম্পাদক রাকিব ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্সের চেয়ারম্যান অধ্যাপক এমদাদুল হক মামুন, এমডি আক্তার হোসেন আইন পেশায় প্রবেশের বয়সসীমা নিয়ে কী হচ্ছে? সৌদি আরবের তেল স্থাপনায় হামলা, দুই বিদেশি নাগরিক নিহত

নওগাঁর প্রবীণ সাংবাদিক বিশ্বনাথ দাসের প্রয়াণ

কাজী কামাল হোসেন,নওগাঁ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০
  • ২৭৯ বার

নওগাঁর প্রবীণ সাংবাদিক বিশ্বনাথ দাস মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) ভোর রাতে নওগাঁ শহরের পার-নওগাঁয় এলাকায় নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রবীণ এই সাংবাদিক। মৃত্যুর সময় তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন গুনগ্রাহী রেখে গেছেন।

দীর্ঘ সাংবাদিকতার জীবন বিশ্বনাথ দাসের। আশির দশকে দৈনিক করতোয়া পত্রিকায় নওগাঁ জেলা প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা জীবন শুরু করেন তিনি। পরে বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন বিশ্বনাথ দাস।

সর্বশেষ তিনি সাপ্তাহিক অপরাধ অনুসন্ধান পত্রিকায় নওগাঁ জেলা প্রতিনিধি ছিলেন। নওগাঁ জেলা প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির বিভিন্ন পদে দ্বায়িত্ব পালন করেছেন তিনি।

বিশ্বনাথ দাস দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার বিকেলে শহরের কালিতলা শ্মশান ঘাটে বিশ্বনাথ দাসের মরদেহ দাহ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net