1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বঙ্গবন্ধুর ভাষ্কর্য ভাংচুরের প্রতিবাদে সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচী - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সাথে জামায়াতের মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  খুটাখালীতে সবুজ পাহাড় নুরানী মাদরাসায় হিফজের সবক প্রদান অনুষ্ঠান ফাহিম সব্যসাচী’র অন্তরে অচিন পাখি’ বই নিয়ে কুমিল্লায় পাঠ প্রতিক্রিয়া  লাকসামে স্বামীর পরকীয়ার জেরে স্ত্রীর আত্মহত্যা পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ভোটের আগের রাতেই স্থগিত সাতকানিয়া উপজেলা ক্রীড়া সংস্থার নির্বাচন সরকারি রাস্তার জায়গা দখলের অভিযোগ, পাল্টা দাবি জমির মালিকের চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৩ আসামী গ্রেফতার। ঈদগাঁওয়ে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে ‘সততা স্টোর’ উদ্বোধন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক ইন্তেকাল করেছেন

বঙ্গবন্ধুর ভাষ্কর্য ভাংচুরের প্রতিবাদে সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচী

অশোক দাশ, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০
  • ২৫৫ বার

“জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান”এই স্লোগানকে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে সারাদেশের ন্যায় সীতাকুণ্ড উপজেলা সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মানববন্ধন কর্মসূচি ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
শনিবার (১২ ডিসেম্বর) বেলা ১১ টায় মানববন্ধন শেষে উপজেলা হল রুমে আয়োজিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়, সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: আশরাফুল করিম, সহকারী কমিশনার (ভূমি) মো: রাশেদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: নুরুদ্দিন রাশেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা মো: শামীম আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মো: রফিকুল ইসলাম, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক লিটন চৌধুরীসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর ও মুজিববর্ষে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের বিরোধিরা রাষ্ট্রদ্রোহী হিসেবে আখ্যায়িত। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে ও স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি উদযাপনের প্রাক্কালে স্বাধীনতাবিরোধী উগ্রবাদী অপশক্তির সংস্কৃতি বিরোধী ও রাষ্ট্রবিরোধী এহেন কর্মকাণ্ডের প্রতি তীব্র নিন্দা জ্ঞাপন করা হয়।

সভায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতি যেকোন অবমাননাকর কর্মকাণ্ড প্রতিহত করার আহবান জানানো হয়। একই সঙ্গে ভাস্কর্য শিল্প ও সাংস্কৃতিক স্বাধীনতার বিরুদ্ধে অবস্থানকারী মৌলবাদীদের আস্ফালন বন্ধে আইনী ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি উদাত্ত আহবান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net