1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গচুরের প্রতিবাদে চবি উপাচার্যের মানবন্ধন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভিক্টোরিয়া কলেজের অবস্থা ‘গোশালার’ চেয়েও নাজুক: মনিরুল হক চৌধুরী চাঁদাবাজদের বিরুদ্ধে বিএনপির মামলার ঘোষনা ঈদগাঁওয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন  খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিসেবে লক্ষীছড়ির মোবারক হোসেন’ক দেখতে চায় লক্ষীছড়ি বাসী নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে অর্ধ কোটি টাকার ক্ষতি  ঈদগাঁওয়ে অপহরণ নাটকের ভিকটিম ও সহযোগী উদ্ধার ঈদগাঁওয়ে ১৫ লিটার চোলাই মদ সহ ব্যবসায়ী গ্রেফতার নাঙ্গলকোটে তিন সহোদর দাদন কারবারে সর্বস্বান্ত শত শত পরিবার ঈদগাঁওয়ে শিশু অপহরণ, লাখ টাকা মুক্তিপণ দাবী ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে দেশে-বিদেশে বাংলাদেশের বিজয় অব্যাহত থাকবে : প্রধানমন্ত্রী সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে স্পিকারের অভিনন্দন

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গচুরের প্রতিবাদে চবি উপাচার্যের মানবন্ধন

কে এম ইউছুফ :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০
  • ২৩৫ বার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবারের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৬ ডিসেম্বর) এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এবং বিশ্ববিদ্যালয় পরিবারের বিভিন্নস্তরের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উপাচার্য তাঁর সংক্ষিপ্ত ভাষণে জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

তিনি আরো বলেন- জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সুযোগ্য ও বলিষ্ট নেতৃত্বে সকল ক্ষেত্রে দেশ যখন বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিগণিত হচ্ছে ঠিক তখনি একটি কুচক্রীমহল তাদের হীন স্বার্থ চরিতার্থে জাতির পিতার ভাস্কর্য ভাঙ্গার মতো ঔদ্ধত্যপূর্ণ আচরণে লিপ্ত হয়েছে। সাম্প্রদায়িক এ গোষ্ঠীকে কোনভাবেই তাদের হীন স্বার্থ চরিতার্থ করতে দেয়া যাবে না মর্মে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। মাননীয় উপাচার্য এ গর্হিত কাজে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবী জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net