1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বঙ্গবন্ধু'র ভাস্কর্যে হামলার প্রতিবাদে চট্টগ্রামের সাতকানিয়ায় বিক্ষোভ সমাবেশ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার লংমার্চ করে অশান্তি সৃষ্টির চেষ্টা বরদাশত করা হবে না: এ্যানি মাগুরার শ্রীপুরে মাদক ও সন্ত্রাস বিরোধী র‍্যালি অনুষ্ঠিত সৌদির দাম্মাম বিমানবন্দরে হামলায় ঝরল ২ প্রাণ, আহত দুই বাংলাদেশি মাগুরায় যুবদল নেতা শাকের হত্যায় মামলা দায়ের, আটক-২ মাগুরায় নানা আয়োজনে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজের এইচ এস সি ১৯৮৬ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত রাঙ্গাবালীতে মৎস্যজীবী দলের কমিটি গঠন সভাপতি গনি, সাধারণ সম্পাদক রাকিব ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্সের চেয়ারম্যান অধ্যাপক এমদাদুল হক মামুন, এমডি আক্তার হোসেন আইন পেশায় প্রবেশের বয়সসীমা নিয়ে কী হচ্ছে? সৌদি আরবের তেল স্থাপনায় হামলা, দুই বিদেশি নাগরিক নিহত

বঙ্গবন্ধু’র ভাস্কর্যে হামলার প্রতিবাদে চট্টগ্রামের সাতকানিয়ায় বিক্ষোভ সমাবেশ

মো.ইকবাল হোসেন:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০
  • ৪০১ বার

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাষ্কর্যে হামলার প্রতিবাদে এবার বিক্ষোভ করলেন সাতকানিয়া উপজেলা প্রশাসন। গতকাল ১২ই ডিসেম্বর(শনিবার)সকাল ১১টায় সাতকানিয়া উপজেলা চত্বরে এই বিক্ষোভের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সালাম চৌধুরী।

এতে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল বশিরুল ইসলাম, সাতকানিয়া সার্কেলের এ্যাডিশনাল এসপি হাসানুজ্জামান মোল্ল্যা ও সাতকানিয়া থানার ওসি আনোয়ার হোসেন, ওসি( তদন্ত) আবুল কালাম আজাদ, হাইওয়ে থানার (ওসি) ইয়াসির আরাফাত সহ সঙ্গীয় ফোর্স।

এসময় আরো উপস্থিত ছিলেন ,উপজেলার অধীনে সকল দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী, বনবিভাগের মাদার্শা রেন্জের কর্মকর্তা মোঃইসমাইল সহ সকল কর্মকর্তা কর্মচারী।

এসময় ইউএনও আব্দুস সালাম চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর ভাষ্কর্যের উপর হামলা মানে পুরো জাতীর উপর হামলা এবং বিশ্বের কাছে বাংলাদেশের মানচিত্রকে ছোট করার শামিল ।

তিনি আরও বলেন,বঙ্গবন্ধু কোন দল বা গোষ্ঠীর না, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। সুতরাং, ভাষ্কর্যের উপর হামলায় আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net