1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ভাষ্কর্য ভাঙ্গার প্রতিবাদ সভায় মেয়র প্রার্থী মোহাম্মদ হোসাইনের শত-শত নেতাকর্মী নিয়ে যোগদান - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার লংমার্চ করে অশান্তি সৃষ্টির চেষ্টা বরদাশত করা হবে না: এ্যানি মাগুরার শ্রীপুরে মাদক ও সন্ত্রাস বিরোধী র‍্যালি অনুষ্ঠিত সৌদির দাম্মাম বিমানবন্দরে হামলায় ঝরল ২ প্রাণ, আহত দুই বাংলাদেশি মাগুরায় যুবদল নেতা শাকের হত্যায় মামলা দায়ের, আটক-২ মাগুরায় নানা আয়োজনে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজের এইচ এস সি ১৯৮৬ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত রাঙ্গাবালীতে মৎস্যজীবী দলের কমিটি গঠন সভাপতি গনি, সাধারণ সম্পাদক রাকিব ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্সের চেয়ারম্যান অধ্যাপক এমদাদুল হক মামুন, এমডি আক্তার হোসেন আইন পেশায় প্রবেশের বয়সসীমা নিয়ে কী হচ্ছে? সৌদি আরবের তেল স্থাপনায় হামলা, দুই বিদেশি নাগরিক নিহত

ভাষ্কর্য ভাঙ্গার প্রতিবাদ সভায় মেয়র প্রার্থী মোহাম্মদ হোসাইনের শত-শত নেতাকর্মী নিয়ে যোগদান

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০
  • ৩১৪ বার

কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্য ভাঙ্গার প্রতিবাদে, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সভা, মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচীকে সফল করতে সোনারগাঁ পৌরসভার নির্বাচনের মেয়র পদ-প্রার্থী মোহাম্মদ হোসাইনের নেতৃত্বে শত-শত নেতাকর্মী যোগদেন এই কর্মসূচীতে।

সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির আহ্বানে মেয়র পদ-প্রার্থী মোহাম্মদ হোসাইন বৃহস্পতিবার সকাল থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টিপুরদী বাস স্ট্যান্ডে শত-শত নেতাকর্মী নিয়ে অপেক্ষা করতে থাকেন মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী সফল করার জন্য।

পরে দুপুর ১২ টায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়। কর্মসূচীতে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মোহাম্মদ বাদল।বিশেষ অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আবু জাফর চৌধুরী বিরু, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের শিল্প বিষয়ক সম্পাদক এসএম জাহাঙ্গীর হোসেন ও সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।

এছাড়াও মানববন্ধন কর্মসূচীতে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, বিএনপি জামায়াতের ইন্ধনে মৌলবাদীরা মাথাচারা দিয়ে উঠেছে। বাংলার মাটিতে মৌলবাদের মৌলবাদকে রুখে দিবো আমরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net