1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মুজিব শতবর্ষে গৃহ নির্মান কাজ পরিদর্শন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চরফ্যাশনে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন মিজান নয়ন সভাপতি,শোহেব চৌধুরী সম্পাদক টাঙ্গাইলে হোমিওপ্যাথিক জাতীয় ঐক্যজোটের ডাঃ এম এইচ কে এম বেলাল হোসাইনকে আহবায়ক এবং ডাঃ সিয়াম হোসাইন সদস্য সচিব নির্বাচিত  ভিক্টোরিয়া কলেজের অবস্থা ‘গোশালার’ চেয়েও নাজুক: মনিরুল হক চৌধুরী চাঁদাবাজদের বিরুদ্ধে বিএনপির মামলার ঘোষনা ঈদগাঁওয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন  খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিসেবে লক্ষীছড়ির মোবারক হোসেন’ক দেখতে চায় লক্ষীছড়ি বাসী নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে অর্ধ কোটি টাকার ক্ষতি  ঈদগাঁওয়ে অপহরণ নাটকের ভিকটিম ও সহযোগী উদ্ধার ঈদগাঁওয়ে ১৫ লিটার চোলাই মদ সহ ব্যবসায়ী গ্রেফতার নাঙ্গলকোটে তিন সহোদর দাদন কারবারে সর্বস্বান্ত শত শত পরিবার ঈদগাঁওয়ে শিশু অপহরণ, লাখ টাকা মুক্তিপণ দাবী

মুজিব শতবর্ষে গৃহ নির্মান কাজ পরিদর্শন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০
  • ২৬১ বার

পলাশ (নরসিংদী) থেকে নাসিম আজাদঃ মাননীয় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট- এঁর নেতৃত্বে মুজিব শতবর্ষ উপলক্ষ্যে দেশের ভূমিহীন ও গৃহহীনদের জন্য আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের বাসস্হান নিশ্চিতকল্পে গৃহ নির্মান কাজ পরিদর্শন করে জেলা মনিটরিং কমিটি, নরসিংদী”

আজ ২৬ ডিসেম্বর সকাল ১০ টায় নরসিংদী জেলার পলাশ উপজেলায় গৃহ নির্মান কাজ পরিদর্শন করেন কমিটির সদস্যবৃন্দ। এসময়ে গৃহনির্মাণ কাজের সার্বিক বিষয় তদারকি ও বিভিন্ন দিকনির্দেশনা দেন মান্যবর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং সভাপতি, জেলা মনিটরিং কমিটি, আশ্রয়ণ-২ প্রকল্প, নরসিংদী সৈয়দা ফারহানা কাউনাইন।

গৃহনির্মাণ কাজ পরিদর্শন উপলক্ষ্যে জনাব রুমানা ইয়াসমিন উপজেলা নির্বাহী অফিসার পলাশ এর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির আসন অলংকৃত করে মাননীয় জেলা প্রশাসক বলেন, মুজিব শতবর্ষে মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার আশ্রয়ণের অধিকার বাস্তবায়নে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে নরসিংদী জেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় মানুষের আশা আকাঙ্ক্ষা এবং প্রত্যাশাকে সার্থক করার লক্ষ্যে নরসিংদী জেলায় প্রথম ধাপে ২২১ টি গৃহনির্মাণের কাজ চলমান এবং পর্যায়ক্রমিকভাবে দ্রুততম সময়ে সরকারি ও স্হানীয় উদ্যোগে ৫০০ ভূমিহীন গৃহহীন পরিবারকে পুনর্বাসিত করার কার্যক্রম চলমান রয়েছে এবং তা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন ও জিনারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম গাজী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালিব পাঠান ও পলাশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net