1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লাকসামে একই পরিবারের ৫ জনের ইসলাম ধর্ম গ্রহণ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চরফ্যাশনে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন মিজান নয়ন সভাপতি,শোহেব চৌধুরী সম্পাদক টাঙ্গাইলে হোমিওপ্যাথিক জাতীয় ঐক্যজোটের ডাঃ এম এইচ কে এম বেলাল হোসাইনকে আহবায়ক এবং ডাঃ সিয়াম হোসাইন সদস্য সচিব নির্বাচিত  ভিক্টোরিয়া কলেজের অবস্থা ‘গোশালার’ চেয়েও নাজুক: মনিরুল হক চৌধুরী চাঁদাবাজদের বিরুদ্ধে বিএনপির মামলার ঘোষনা ঈদগাঁওয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন  খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিসেবে লক্ষীছড়ির মোবারক হোসেন’ক দেখতে চায় লক্ষীছড়ি বাসী নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে অর্ধ কোটি টাকার ক্ষতি  ঈদগাঁওয়ে অপহরণ নাটকের ভিকটিম ও সহযোগী উদ্ধার ঈদগাঁওয়ে ১৫ লিটার চোলাই মদ সহ ব্যবসায়ী গ্রেফতার নাঙ্গলকোটে তিন সহোদর দাদন কারবারে সর্বস্বান্ত শত শত পরিবার ঈদগাঁওয়ে শিশু অপহরণ, লাখ টাকা মুক্তিপণ দাবী

লাকসামে একই পরিবারের ৫ জনের ইসলাম ধর্ম গ্রহণ

শ্যামল বাংলা ডেক্স

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০
  • ২৫৪ বার

লাকসামের ধর্মন্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণকারী একই পরিবারের ৫ জন।

কুমিল্লার লাকসামে বৌদ্ধ ধর্মাবলম্বী একই পরিবারের ৫ জন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ধর্মান্তরিতরা হলেন লাকসাম পৌর শহরের মিস্ত্রী গ্রামের মৃত সুধীর চন্দ্র সিংহের ছেলে প্রভাষক অমর সিংহ (৫২), তার স্ত্রী শিবানী সিংহ (৩৭), ছেলে দীপ্ত সিংহ (১৭ বছর ৯ মাস), ইমন সিংহ (১৬ বছর ৮ মাস) ও মেয়ে পুষ্পিতা সিংহ (২ বছর)।
জানা যায়, প্রভাষক অমর সিংহ (৫২) ও তার পরিবারের সদস্যরা ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে সপরিবারে ইসলাম ধর্ম গ্রহণে আগ্রহী হন। এরই প্রেক্ষিতে ২৮ অক্টোবর কুমিল্লা বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে স্ব-শরীরে হাজির হয়ে পরিবারের ৫ সদস্য ইসলাম গ্রহণ করেন। এসময় তারা বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল আদালতের ম্যাজিস্ট্রেট মুহা. জালাল উদ্দিন এর সম্মুখে হলফনামায় স্বাক্ষর করেন। হলফকারীকে শনাক্ত করেন আদালতের আইনজীবি অ্যাডভোকেট মো. শাহ আলম।

ধর্মান্তরিত হওয়ার পর অমর সিংহ এর পরিবর্তে ওমর ফারুক, তার স্ত্রী শিবানী সিংহের শিরিন সুলতানা, ছেলে দীপ্ত সিংহের আহমেদ দাউদ দীপ্ত, ইমন সিংহের আহমেদ ইমতিয়াজ ইমন ও মেয়ে পুষ্পিতা সিংহের নাম সামিয়া নুর রাখা হয়।
নওমুসলিম নাঙ্গলকোটের ভোলাইন বাজার কলেজের প্রভাষক ওমর ফারুক জানান, দীর্ঘদিন থেকে মুসলমানদের রীতি-নীতি পর্যালোচনা করে আল্লাহ এবং প্রিয় নবী হযরত মোহাম্মদ (সা.) প্রতি বিশ্বাস রেখে সপরিবারে বৌদ্ধ ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করি। তিনি সকলের দোয়া চেয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net