1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমোহনে জুতা পায়ে শহীদ মিনারে ইউপি চেয়ারম্যান! - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আ’লীগ ছেড়ে বিএনপিতে যোগদিয়ে ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা খুটাখালী বিএনপির কাউন্সিল ও সম্মেলনে  সাধারণ সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা তৃণমূল রাজনীতির পরীক্ষিত সৈনিক মোঃ ফরিদুল ইসলাম জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রীর তহবিল’র ঈদ উপহারের অনুদান নিয়ে অপপ্রচারের ব্যাখ্যা দিলেন এমপি ফখরুল ইসলাম  খুটাখালী বিএনপির  সম্মেলন ও কাউন্সিলে  প্রার্থীতা ঘোষণা করলেন আনিস,  সাধারন সম্পাদক হিসাবে পেতে চায় তৃণমূল নেতাকর্মীরা নবীনগরে সাংবাদিককে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ইসলামপুর মনুমিয়ার  বাজারে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ ফেরত ও এস আলমের বিচার দাবিসহ ছয় দফা দাবিতে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত  আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী ঈদগাঁওয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩

লালমোহনে জুতা পায়ে শহীদ মিনারে ইউপি চেয়ারম্যান!

ভোলা প্রতিনিধি :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০
  • ২৫৫ বার

ভোলার লালমোহনে “পাঙ্গাশিয়া স্কুল এণ্ড কলেজ”র শহীদ মিনারে জুতা পায়ে রেখেই প্রয়াত এক শিক্ষকের স্মরণে ২ মিনিট নিরবতা পালনপূর্বক সেই ছবি নিজের ফেসবুক প্রোফাইলে পোস্ট করেন ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ এবং পশ্চিম চরউমেদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবু ইউসুফ।

এর পরপরই কমেন্টসের মাধ্যমে শুরু হয় নিন্দা। অবশ্য পরে ওই পোস্টটি ডিলেট করে পুনরায় ছবি পোস্ট করেন তিনি। তবে এ ছবিটির নিচে পায়ের অংশ কেটে দেন তিনি।
জানা যায়, আজ (রবিবার) সকালে উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের “পাঙ্গাশিয়া স্কুল এন্ড কলেজ” এর প্রয়াত শিক্ষক বাবু জগন্নাথ চন্দ্র বেপারীর স্মরণে প্রতিষ্ঠানের এসএসসি শিক্ষার্থীদের নিয়ে প্রতিষ্ঠান সংলগ্ন শহীদ মিনারে দুই মিনিট নিরবতা পালন করেন অধ্যক্ষ ও ইউপি চেয়ারম্যান আবু ইউসুফসহ প্রতিষ্ঠানের সহকারী শিক্ষকরা।
পরে ওই স্মরণ অনুষ্ঠানের ছবি নিজের ফেসবুক প্রোফাইলে পোস্ট করেন অধ্যক্ষ আবু ইউসুফ। ছবিতে দেখা যায়, তিনিসহ প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক ও এসএসসি’র শিক্ষার্থী সকলেই পায়ে জুতা পড়ে আছে।
এর পরপরই কমেন্টসের মাধ্যমে নিন্দা শুরু করে ফেসবুকাররা।

এমডি হান্নান নামের একজন কমেন্টস করেন, শহীদ মিনারে কি সবাই জুতা নিয়ে ওঠে?
এমডি রিপন খান নামের একজন কমেন্টস করেন, শহীদ মিনারের অবমাননা করে এ কেমন শ্রদ্ধা!! সবাই জুতা পায়ে কেন?
গিয়াসউদ্দিন নামের একজন কমেন্টস করেন, বাহ ভাল তো শহীদ মিনারে জুতা নিয়ে উঠে আবার সম্মান প্রদর্শন খুবই ভালো তালি হবে স্যারদের জন্য।
খান আজিম লিখেছেন, এটা হলো ডিজিটাল মার্জিত আরাধনা।

হৃদয় খান লিখেছেন, শহীদ মিনারে জুতা নিয়ে উঠা যায় না স্যার আমরা সবাই বাবু জগন্নাথ চন্দ্র বেপারী স্যার কে স্মরণ ও শ্রদ্ধা করি।
ওয়াহিদুর রহমান জুলহাস নামের একজন কমেন্টসের মাধ্যমে ওই ছবি ডিলেটের আহবান জানিয়ে লিখেন, জুতা পায়ে শহীদ মিনারে, সম্মানের চেয়ে অসম্মানই বেশী হবে।
ফয়সাল আহমেদ সবুজ লিখেছেন, গ্রেট ইনএকটিভ ফর ওনারেবল চেয়ারম্যান।
এছাড়াও নিন্দা জানিয়ে আরও অনেক কমেন্টস ছিল। তা দেখে পরে পোস্টটি ডিলেট করেন তিনি।
এ ব্যাপারে জানতে চাইলে ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও ইউপি চেয়ারম্যান আবু ইউসুফ বলেন, আমরা শহীদ মিনারের নিচে ছিলাম।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net