1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়নে যেকোনো চ্যালেঞ্জ নিতে প্রস্তুত শহীদ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ মাগুরায় জেলা  কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত গফরগাঁওয়ে তরুণ নাহিয়ান রবিন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও সুষ্ঠু বিচারের দাবি জানালেন মেয়র প্রার্থী একরাম উল্লাহ গুজব, মানহানি ও ভুয়া কনটেন্ট ঠেকাতে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী  রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ চৌফলদণ্ডীতে রাখাইনদের প্রাচীন শ্মশান দখলের অভিযোগ ঈদগাঁওয়ে হাসপাতাল সড়কে হাটু পানি,  বাড়ছে জনদুর্ভোগ মেদাকচ্ছপিয়া ঢালায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ২

শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়নে যেকোনো চ্যালেঞ্জ নিতে প্রস্তুত শহীদ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০
  • ৫৮০ বার

নিজস্ব প্রতিবেদক: মো. শহীদুল ইসলাম শহীদ। গাজীপুর, শ্রীপুরের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবা ইসমাইল হোসেন ছিলেন একজন ধার্মিক ও স্কুল শিক্ষক। মাস্টার হিসেবে অত্যন্ত সম্মান এবং শ্রদ্ধার ব্যক্তিত্ব ছিলেন তিনি। তার সততা ও ধার্মিকতার আদর্শ কখনো দুনিয়াবি মায়াতে কালিমালিপ্ত হয়নি। বাবার শিক্ষা, বঙ্গবন্ধুর আদর্শ ও শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে উন্নয়নের বাংলাদেশ বিনির্মানে রাজপথের লড়াই-সংগ্রামের নাম শহীদুল ইসালাম শহীদ। পরিবহণ সেক্টরে যার পরিধি আলোচিত। যিনি মালিক-শ্রমিকদের ঐক্যবদ্ধ সেতুবন্ধনে অগ্রণী ভূমিকা পালন করেন।

আওয়ামী লীগের রাজনীতিতে আন্দোলন সংগ্রাম, মামলা-মোকদ্দমা, নির্মম-নিষ্ঠুর নির্যাতনের শিকার হন শহীদ। ১৯৮১ সালের তৎকালীন ৫৬নং ওয়ার্ড, ফুলবাড়িয়া, পশ্চিম ইউনিট আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন মোঃ শহীদুল ইসলাম শহীদ। বর্তমানে তিনি শহাবাগ থানা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

তার রাজনৈতিক জীবন মানবপ্রেম ও অসহায়দের সাহায্যে ছিল গুরুত্বপূর্ণ। কখনো কাউকে ঠকিয়ে তো নয় দায়িত্বশীলতায় প্রসংশনীয় হয়েছেন সর্বমহলে।
সারাবিশ্বের মতো বাংলাদেশ যখন মহামারী করোনার কবলে, যখন থমকে গেছে স্বাভাবিক জীবন, বাঁচার জন্য মানুষের হাহাকার, কর্মহীন জীবনে খাদ্যের শূন্যতা। আর সার্বিকদিক বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রী দলের নেতাকর্মীদের অসহায় মানুষদের পাশে থাকার আহ্বান জানান। শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে মানবতার কল্যাণে নিজেকে নিবেদন করেন শহীদ।
খাদ্য, অর্থ ও চিকিৎসার সেবাসহ বিভিন্নভাবে সাহায্য সহায়তা করেন শহীদ। ব্যক্তিগত সহায়তা ছাড়াও ২০নং ওয়ার্ড কাউন্সিলর ফরিদ উদ্দিন আহমেদ রতনের সহায়তায়ও কয়েকশ মানুষকে ত্রাণ সহায়তা করেছন শহীদ। ৯৬থেকে শুরু সর্বশেষ সিটি করপোরেশনের নির্বাচনেও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করেন শহীদ।

নির্মম নিষ্ঠুর নির্যাতিত শহীদ ও তার পরিবারঃ
আওয়ামী লীগ করার ফলে পরিবারের উপর নির্মম নির্যাতন নেমে আসে, শহীদের ৫ম শ্রেণীতে পড়ুয়া সন্তান জাহিদুল ইসলাম বাবুকে চোখ বেধে নিয়ে যায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গ্রেফতার হন শহীদও।

শহীদের চিন্তায় আওয়ামী লীগঃ
বঙ্গবন্ধুর আদর্শে যারা সত্যিকার অর্থে রাজনীতি করবে, তারা মানুষের কল্যাণে, দেশের কল্যাণেই কাজ করবে। তাদের দিয়ে অন্যের বিপদ নয়, মানুষের উপকার নিশ্চিত হবে। বিএনপির জ্বালাও পোড়াও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থানে রাজপথে থাকার স্মৃতি চারণে আজকের কাউয়াদের বিষয়ে তিনি হতাশা ব্যক্ত করে বলন, ক্ষমতা সবাইকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে এ দেশের আপামর বাঙালির আস্থার ঠিকানা শুধুমাত্র শেখ হাসিনা। শাহবাগ থানা আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে তার ভাবনা, তাদের ভাগ্য পরিবর্তনে।

কর্মসংস্থানের সুযোগ নিশ্চিতে, মাদকমুক্ত, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাসমুক্ত একটি শক্তিশালী ইউনিট হিসেবে শাহবাগ থানা আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনায় ব্যাপক পরিকল্পনা রয়েছে তার। শাহবাগ থানা আওয়ামী লীগের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পেলে অবশ্যই নতুন রূপে বির্তকমুক্ত একটি থানা আওয়ামী লীগকে উপহার দিবেন বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net