1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সীতাকুণ্ড মডেল থানার বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ৩ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অবৈধ অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী ওসমান গ্রেফতার হাটহাজারীতে সোনাইমুড়ী’র জয়াগ ইউনিয়নে মাটি খননের সময় মর্টার শেল উদ্ধার  ফটিকছড়িতে জামায়াতের মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় লন্ডনপ্রবাসী মাসুদুর রহমান কক্সবাজারে এমপি কাজলের প্রচেষ্টায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে নেয়া হলে বড় প্রকল্প ঈদগাঁওয়ে ফায়ার স্টেশনের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ঊর্ধ্বতন দল আনোয়ারা ঐক্যবদ্ধ প্রেসক্লাব নাম ভাঙিয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা, আইনগত পদক্ষেপের হুঁশিয়ারি প্রেসক্লাবের কোম্পানীগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ আয়োজন: চার দেয়ালে সীমাবদ্ধ কর্মসূচি  মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ৩ জনকে কুপিয়ে আহত করেছে মাদক-ব্যবসায়ী সাহাবুদ্দিন সাতকানিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান: জরিমানা ৩ লক্ষ টাকা, বয়লার জব্দ ও চুল্লী অকার্যকর

সীতাকুণ্ড মডেল থানার বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ৩

অশোক দাশ (সীতাকুণ্ড) চট্টগ্রাম:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০
  • ২৭৩ বার

“তথ্য দিন নিরাপদ থাকুন, মাদক, জঙ্গী ও অপরাধমুক্ত সমাজ গড়তে সহায়তা করুন”

চলছে মাদকের বিরুদ্ধে টানা সাঁড়াশি অভিযান।
মাদকদ্রব্য পাচারের ক্ষেত্রে পাচারকারীদের ধরতে সীতাকুন্ড মডেল থানা পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে। চলমান অভিযানে
গত ২৪ ঘন্টায় ২হাজার ৮শত পিচ ইয়াবাসহ ৩ মাদক কারবারীকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত’রা হলেন, মোঃ রাসেল (২২)সে কক্সবাজার সদর ৪নং ঈদগাঁও শিয়াপাড়া এলাকার মোঃ বদল এর পূত্র। তাকে উপজেলার ৯ নং ভাটিয়ারী ইউপিস্থ ঢাকা-চট্টগ্রাম মহসড়কের পশ্চিম পার্শ্বে ভাটিয়ারী আজমীর হোটেলের সামনে হইতে ১হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়।

আসামি মোঃ আব্দুর রশিদ(৩৮)সে কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন (পল্লান পাড়া) ইউপি ৪ নং ওয়ার্ডস্থ নতুন পল্লানপাড়া(পশ্চিম)শুক্কুর বাড়ির মৃত আব্দুর শুক্কুর এর পুত্র।
তাকে ভাটিয়ারী ইউপিস্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পার্শ্বে ভাটিয়ারী বাস ষ্ট্যান্ডের গ্রাম বাংলা বাস কাউন্টারের সামনে হইতে ১হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়।
অন্য আসামি মোহাম্মদ ফজল করিম (১৯) সে বান্দরবান জেলার লামা থানাধীন ৩ নং খাসিয়াখালী ইউপিস্থ ৯নংওয়ার্ড নতুন পাড়া ইয়াংছা এলাকার মোঃ মনিরের পুত্র। আসামিকে
ভাটিয়ারী ইউপিস্থ ঢাকা-চট্টগ্রাম মহসড়কের পশ্চিম পার্শ্বে ভাটিয়ারী বাস ষ্ট্যান্ডের এস আলম বাস কাউন্টারের সামনে হইতে আটক করে
৮শত পিচ ইয়াবা সহ থানায় নিয়ে আসে পুলিশ।

এ ব্যাপারে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)ফিরোজ মোল্লা জানান,আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net