1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সীতাকুণ্ডে নবাগত এএসপি আশরাফুল করিমের সাংবাদিকদের সাথে মতবিনিময় - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সাথে জামায়াতের মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  খুটাখালীতে সবুজ পাহাড় নুরানী মাদরাসায় হিফজের সবক প্রদান অনুষ্ঠান ফাহিম সব্যসাচী’র অন্তরে অচিন পাখি’ বই নিয়ে কুমিল্লায় পাঠ প্রতিক্রিয়া  লাকসামে স্বামীর পরকীয়ার জেরে স্ত্রীর আত্মহত্যা পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ভোটের আগের রাতেই স্থগিত সাতকানিয়া উপজেলা ক্রীড়া সংস্থার নির্বাচন সরকারি রাস্তার জায়গা দখলের অভিযোগ, পাল্টা দাবি জমির মালিকের চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৩ আসামী গ্রেফতার। ঈদগাঁওয়ে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে ‘সততা স্টোর’ উদ্বোধন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক ইন্তেকাল করেছেন

সীতাকুণ্ডে নবাগত এএসপি আশরাফুল করিমের সাংবাদিকদের সাথে মতবিনিময়

অশোক দাশ,সীতাকুণ্ড, চট্টগ্রাম:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০
  • ২৬০ বার

সীতাকুণ্ডে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন (সীতাকুণ্ড সার্কেলের) নবাগত এডিশনাল এএসপি আশরাফুল করিম।সোমবার (১৪ ডিসেম্বর) দুপুর ১২ টায় সীতাকুণ্ড উপজেলা সুপার মার্কেট ৩য় তলায় ‌অবস্থিত প্রেসক্লাবে উক্ত মতবিনিময় অনুষ্ঠিত হয়। এসময় আশরাফুল করিম সীতাকুণ্ড উপজেলাকে মাদক ও অপরাধ মুক্ত করতে স্থানীয় গণম্যাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, একটি উপজেলার আইন-শৃংখলা, মাদক মুক্ত এবং বিভিন্ন অপরাধ দমনের কাজে পুলিশের পাশাপাশি সাংবাদিকদের বড় ভূমিকা রয়েছে। পুলিশের একার পক্ষে কাজ করা সম্ভব নয়। আপনাদের সহযোগীতা নিয়ে আমরা কাজ করতে চাই। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ হোসেন মোল্লা, পরিদর্শক (তদন্ত) সুমন বনিক, সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী,সহ-সভাপতি জহিরুল ইসলাম,সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী,সাবেক সভাপতি সেকান্দর হোসাইন, প্রেসক্লাব কল্যাণ ট্রাষ্টের চেয়ারম্যান এম.হেদায়েত উল্লাসহ ক্লাবের সকল সাংবাদিক বৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net